
বাংলাদেশ খেলাফত মজলিসের আমির ও হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ন মহাসচিব মাওলানা মামুনুল হক বলেছেন, প্রশাসনের মধ্যে আগের ফ্যাসিস্ট আমলের অনেকেই রয়ে গেছে। যারা সবসময়ই ইসলামী দল গুলোর বিষয়ে বিপরীত অবস্থান নিয়ে থাকে। তাই আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে আমরা লেবেল প্লেয়িং ফিল্ডের বিষয় নিয়ে আমরা শঙ্কিত।
রোববার (৪ ডিসেম্বর) রাত সাড়ে ১০টায় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ভূইগড় এলাকায় দাওয়াতুল কুরআন মাদ্রাসার খতমে বোখারি অনুষ্ঠানে গণমাধ্যমের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি একথা বলেন।
জোটের আসন বিন্যাস নিয়ে সমস্যা চলছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, জোট একটি বিশাল বিষয়, আমরা কোনো জোট গঠন করিনি, শুধু আসন সমঝোতা করেছি। অনেকগুলো দলের সমন্বয়ে আমরা ইসলামপন্থিদের একটি ব্যালট বক্স নীতিতে এগিয়ে যাচ্ছি, আমাদের মধ্যে এখনো কোনো সমস্যা সৃষ্টি হয়নি আমরা অচিরেই জোটের চূড়ান্ত আসন বিন্যাস ঘোষণা করব। বিস্তারিত