শিরোনাম:

নওগাঁয় স্ত্রীকে পিটিয়ে হত্যা, স্বামী আটক

নারী-‎শিশু নির্যাতন বন্ধে মহিলা জামায়াতের মানববন্ধন, ১০ দফা প্রস্তাবনা

ইফতারের পর মাথাব্যথা? এড়াবেন যেভাবে

খেজুর দিয়ে রোজা ভাঙা কেন উপকারী

ইফতারে সুস্বাদু ডিমের চপ

ভোলায় ট্রাকচাপায় প্রাণ গেল ৩ জনের

শিরোনাম২৪ঃ
প্রকাশিত : ডিসেম্বর ২৮, ২০২৫

ডেক্স:
ভোলা বোরহানউদ্দিন উপজেলায় ট্রাক চাপায় অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও তিনজন।
রোববার দুপুরে বোরহানউদ্দিন উপজেলার মানিকার হাট বাজার সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন মিজান (৩৬), রিয়াজ উদ্দিন ও আজমিরী আমরিন (২০)।
স্থানীয়রা জানান, দুপুরে লালমোহন থেকে চালকসহ পাঁচ যাত্রী নিয়ে একটি অটোরিকশা ভোলার দিকে যাচ্ছিল। পথে মানিকার হাট বাজার এলাকায় পৌঁছালে দ্রুতগতির একটি ট্রাক অটোরিকশাকে চাপা দেয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই মিজান ও রিয়াজ উদ্দিন নামে দুই যাত্রীর মৃত্যু হয়।
দুর্ঘটনায় আহত অটোরিকশাটি চালকসহ বাকি তিন যাত্রীকে উদ্ধার করে স্থানীয়রা ভোলার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে ভর্তি করে। পরে চিকিৎসাধীন অবস্থায় আজমিরী আমরিন মারা যান।
জেলা পুলিশ সুপার শহীদুল্লাহ কাওসার ঘটনার সত্যতা নিশ্চিত করেছে। তিনি বলেন- দূর্ঘটনায় তিনজন মারা গেছে। গুরুতর আহবস্থায় তিনজনকে হাসপাতালে চিকিৎসাধীন। দুর্ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত