শিরোনাম:

নওগাঁয় স্ত্রীকে পিটিয়ে হত্যা, স্বামী আটক

নারী-‎শিশু নির্যাতন বন্ধে মহিলা জামায়াতের মানববন্ধন, ১০ দফা প্রস্তাবনা

ইফতারের পর মাথাব্যথা? এড়াবেন যেভাবে

খেজুর দিয়ে রোজা ভাঙা কেন উপকারী

ইফতারে সুস্বাদু ডিমের চপ

মনোনয়ন না পেলেও স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা

শিরোনাম২৪ঃ
প্রকাশিত : ডিসেম্বর ২০, ২০২৫

ব্রাহ্মণবাড়িয়া:

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল ও আশুগঞ্জ) আসন থেকে দলীয় প্রার্থী দেয়নি বিএনপি। তবে এ আসন থেকে দলের মনোনয়ন প্রত্যাশী রুমিন ফারহানাসহ অর্ধডজন বিএনপি নেতা।

শুক্রবার (১৯ ডিসেম্বর) সরাইল উপজেলার পানিশ্বর ইউনিয়নের বিটঘর বাজারে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এ
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহসম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা।
দলীয় মনোনয়ন না পেলেও মার্কা যাই হোক
ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল ও আশুগঞ্জ) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতার বিষয়ে ইঙ্গিত করেছেন তিনি।
রুমিন ফারহানা বলেছেন, আমি যা বলি, আমি তা-ই করি; এইটা ভালো হইলে ভালো, মন্দ হইলে আমার কিছু করার নাই। আপনারা যদি আমার পাশে থাকেন, মার্কা যা-ই হোক, নির্বাচন করব আমি সরাইল-আশুগঞ্জ থেকেই। আমার বাবার অপূর্ণ স্বপ্ন পূরণ করতে পারি। বাকি জীবন আপনাদের পাশে থেকে কাজ করব।

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত