শিরোনাম:

নওগাঁয় স্ত্রীকে পিটিয়ে হত্যা, স্বামী আটক

নারী-‎শিশু নির্যাতন বন্ধে মহিলা জামায়াতের মানববন্ধন, ১০ দফা প্রস্তাবনা

ইফতারের পর মাথাব্যথা? এড়াবেন যেভাবে

খেজুর দিয়ে রোজা ভাঙা কেন উপকারী

ইফতারে সুস্বাদু ডিমের চপ

মান্দায় এক যুবকের মরদেহ উদ্ধার

শিরোনাম২৪ঃ
প্রকাশিত : জানুয়ারি ২০, ২০২৬

মান্দা (নওগাঁ):

নওগাঁর মান্দা উপজেলার উথরাইল বিলের খালের পাড় থেকে রায়হান আলী (২২) নামে এক পাখি শিকারির মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় মরদেহ উদ্ধার করে থানা পুলিশ। রায়হান আলী উপজেলার ভারশোঁ মৎস্যজীবীপাড়ার আবুল কালামের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়- রায়হান আলী ভারশোঁ গ্রামের উথরাইল বিলে বিষটোপ দিয়ে পাখি শিকার করতেন। এ কারণে দিনের বেশির ভাগ সময় বিলে অবস্থান করত। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে মৎস্যজীবীরা বিলে মাছ ধরতে গিয়ে খালের পাড়ে তার মরদেহ দেখতে পান। এরপর পুলিশে খবর দেওয়া হয়।

বিষটোপ দিয়ে পাখি শিকারের সময় হাতে বিষ লেগে থাকতো। বিড়ি টানার সময় হাতে থাকা বিষের বিষক্রিয়া তার মৃত্যু হতে পারে বলে ধারণা করছে স্থানীয়রা।

মান্দা থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল গণি বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি। ময়নাতদন্তের পর রিপোর্ট পেলে সঠিক কারণ জানা যাবে।

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত