শিরোনাম:

নওগাঁয় স্ত্রীকে পিটিয়ে হত্যা, স্বামী আটক

নারী-‎শিশু নির্যাতন বন্ধে মহিলা জামায়াতের মানববন্ধন, ১০ দফা প্রস্তাবনা

ইফতারের পর মাথাব্যথা? এড়াবেন যেভাবে

খেজুর দিয়ে রোজা ভাঙা কেন উপকারী

ইফতারে সুস্বাদু ডিমের চপ

মান্দায় ফসলের সাথে এ কেমন শত্রুতা

শিরোনাম২৪ঃ
প্রকাশিত : ডিসেম্বর ২৯, ২০২৫

নওগাঁ(মান্দা):
নওগাঁর মান্দা জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে আলু ও পটলের ক্ষেত বিনষ্ট করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে ভুক্তভোগীরা। গত ২৫ ডিসেম্বর উপজেলার কালিকাপুর ইউনিয়নের চক কালিকাপুর মৌজায় আলু ও পটলের ক্ষেত বিনষ্ট করার ঘটনা ঘটে।
ভুক্তভোগীদের অভিযোগ, জমি নিয়ে বিরোধের জেরে আলু ও পটলের ক্ষেত তুলে বিনষ্ট করা হয়। এতে প্রায় ১২ মণ আলু নষ্ট হয়। এছাড়া পটলের গাছও ক্ষতিগ্রস্ত হয়।
পাশাপাশি পটলের প্রায় এক হাজার ৪০০টি খুঁটি চুরি করার অভিযোগ করা হয়। এতে ভুক্তভোগীরা বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছে বলে দাবি করা হয়।
এ ঘটনায় চক কালিকাপুর গ্রামের কয়েকজনের নাম উল্লেখ করে থানায় অভিযোগ করা হয়েছে।
অভিযুক্ত নওশাদ আলী বলেন- আলু বা পটলের ক্ষেত নষ্টের সঙ্গে আমরা জড়িত নই। বিবাদমান জমিতে আমাদের বৈধ অংশ রয়েছে। আদালতের নির্দেশ অনুযায়ী স্থানীয় আমিনের মাধ্যমে আমরা আমাদের অংশ বুঝে নিয়েছি।
স্থানীয়রা জানান- জমি যারই হোক না কেন ফসল বিনষ্ট করা ঠিক হয়। বিরোধ থাকলে তারা মিটিয়ে নিবে। কিন্তু ফসলে সাথে শত্রুতা করা ঠিক হয়নি।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম মাসুদ রানা বলেন, বিষয়টি সম্পর্কে এখনো লিখিত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত