শিরোনাম:

নওগাঁয় স্ত্রীকে পিটিয়ে হত্যা, স্বামী আটক

নারী-‎শিশু নির্যাতন বন্ধে মহিলা জামায়াতের মানববন্ধন, ১০ দফা প্রস্তাবনা

ইফতারের পর মাথাব্যথা? এড়াবেন যেভাবে

খেজুর দিয়ে রোজা ভাঙা কেন উপকারী

ইফতারে সুস্বাদু ডিমের চপ

মেক্সিকোয় শক্তিশালী ভূমিকম্প, নিহত ২

শিরোনাম২৪ঃ
প্রকাশিত : জানুয়ারি ৩, ২০২৬

মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটি ও প্রশান্ত মহাসাগর উপকূলের একটি পর্যটন এলাকায় ৬.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে অন্তত দুইজন নিহত হয়েছে। এঘটনায় ভূমিকম্পের কেন্দ্রের কাছের একটি ছোট শহরে মাঝারি মাত্রার ক্ষয়ক্ষতি হয়েছে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, স্থানীয় সময় সকাল ৮টার কিছু আগে আকাপুলকোর কাছে এই ভূমিকম্পটি ঘটে। আকাপুলকো একটি গুরুত্বপূর্ণ বন্দর ও জনপ্রিয় সমুদ্রসৈকত এলাকা। ভূমিকম্পের কম্পন প্রায় ৪০০ কিলোমিটার দূরে উত্তরের মেক্সিকো সিটিতেও অনুভূত হয়। সেখানে সতর্কতামূলক অ্যালার্ম বেজে ওঠায় আতঙ্কে মানুষ নিরাপদ আশ্রয়ের জন্য রাস্তায় নেমে আসে।

মেক্সিকোর জাতীয় ভূকম্পন পর্যবেক্ষণ সংস্থা জানায়, ভূমিকম্পটির কেন্দ্র ছিল গুয়েরেরো অঙ্গরাজ্যের সান মার্কোস শহরের দক্ষিণ-পশ্চিমে প্রায় ১৪ কিলোমিটার দূরে। প্রেসিডেন্ট শেইনবাম বলেন, তাৎক্ষণিকভাবে বড় ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি। তবে সান মার্কোস শহরে ভূমিকম্পের প্রভাব স্পষ্টভাবে দেখা গেছে।

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত