শিরোনাম:

নওগাঁয় স্ত্রীকে পিটিয়ে হত্যা, স্বামী আটক

নারী-‎শিশু নির্যাতন বন্ধে মহিলা জামায়াতের মানববন্ধন, ১০ দফা প্রস্তাবনা

ইফতারের পর মাথাব্যথা? এড়াবেন যেভাবে

খেজুর দিয়ে রোজা ভাঙা কেন উপকারী

ইফতারে সুস্বাদু ডিমের চপ

মেয়ে নিয়ে পারিবারিক সমাধিসৌধ সফরের ছবি, জনসমক্ষে কিম

শিরোনাম২৪ঃ
প্রকাশিত : জানুয়ারি ২, ২০২৬
কিম জং উন

কিম জং উনের সঙ্গে প্রথমবারের মতো উত্তর কোরিয়ার পারিবারিক সমাধিসৌধে দেখা গেছে দেশটির ভবিষ্যৎ উত্তরসূরি কিম জু অ্যায়েকে। পিয়ংইয়ং-এর কুমসুসান সমাধিসৌধে বাবা কিমের সঙ্গে প্রকাশ্যে উপস্থিত ছিলেন কন্যা কিম জু। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম প্রকাশিত ছবিতে দেখা যায়, তিনি বাবা কিম জং উন ও মা রি সল জুর সঙ্গে সেখানে শ্রদ্ধা নিবেদন করছেন।

শুক্রবার (২ জানুয়ারি) কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) প্রকাশিত ছবিতে পরিবারটিকে জু অ্যায়ের দাদা কিম জং ইল এবং প্রপিতামহ, উত্তর কোরিয়ার প্রতিষ্ঠাতা কিম ইল সুংয়ের সমাধিতে শ্রদ্ধা জানাতে দেখা যায়।
গত তিন বছরে জু অ্যায়ের উপস্থিতি রাষ্ট্রীয় গণমাধ্যমে ক্রমেই বেড়েছে। এর ফলে দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থা ও বিশ্লেষকদের ধারণা উত্তর কোরিয়ার চতুর্থ প্রজন্মের নেতা হিসেবে কিমের কন্যাকে ধীরে ধীরে সামনে আনা হচ্ছে।

ছবিতে দেখা যায়, ১ জানুয়ারির এ সফরে জু অ্যায়ে তার বাবা-মা ও শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে কুমসুসান প্যালেস অব দ্য সান-এর মূল হলে অবস্থান করেন। এ সময় জু তার বাবা-মায়ের মাঝখানে দাঁড়িয়ে সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন।

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত