শিরোনাম:

নওগাঁয় স্ত্রীকে পিটিয়ে হত্যা, স্বামী আটক

নারী-‎শিশু নির্যাতন বন্ধে মহিলা জামায়াতের মানববন্ধন, ১০ দফা প্রস্তাবনা

ইফতারের পর মাথাব্যথা? এড়াবেন যেভাবে

খেজুর দিয়ে রোজা ভাঙা কেন উপকারী

ইফতারে সুস্বাদু ডিমের চপ

রিপন মণ্ডলের হ্যাটট্রিক, ১৩১ রানে অলআউট ঢাকা

শিরোনাম২৪ঃ
প্রকাশিত : জানুয়ারি ১২, ২০২৬

আরও একটি হ্যাটট্রিক দেখলো বিপিএল। এবার ইনিংসের শেষ তিন বলে উইকেট নিয়ে হ্যাটট্রিক করলেন তরুণ পেসার রিপন মণ্ডল। রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে পুরো ২০ ওভার খেলে ১৩১ রানে অলআউট হয়েছে ঢাকা ক্যাপিটালস।

টস জিতে ব্যাট করতে নেমে উসমান খানের ব্যাটে উড়ন্ত সূচনা পায় ঢাকা। ২৭ বলে ৫ চার আর ২ ছক্কায় ৪১ করে আউট হন উসমান। তিনি ছাড়া বাকি ব্যাটাররা কেউই সুবিধা করতে পারেননি।

সাইফ হাসান গোল্ডেন ডাক (১ বলে ০), মোহাম্মদ মিঠুন ১৬ বলে ১৩, নাসির হোসেন ২৭ বলে ২৪, ইমাদ ওয়াসিম ১১ বলে ১১, শামীম পাটোয়ারী ৬ বলে ৭ করে আউট হন। শেষদিকে নেমে ১০ বলে ২ ছক্কায় ১৪ করেন সাব্বির রহমান।

ইনিংসের শেষ তিন বলে সাব্বির রহমান (ক্যাচ), জিয়াউর রহমান (ক্যাচ) আর তাইজুল ইসলামের (বোল্ড) উইকেট নিয়ে হ্যাটট্রিক পূরণ করেন রিপন মণ্ডল।

রিপন ৩০ রানে ৩ উইকেট পান। আবদুল গাফফার সাকলাইন ২৪ রান খরচায় নেন ৩ উইকেট।

সূত্র: জাগোনিউজ২৪

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত