শিরোনাম:

নওগাঁয় স্ত্রীকে পিটিয়ে হত্যা, স্বামী আটক

নারী-‎শিশু নির্যাতন বন্ধে মহিলা জামায়াতের মানববন্ধন, ১০ দফা প্রস্তাবনা

ইফতারের পর মাথাব্যথা? এড়াবেন যেভাবে

খেজুর দিয়ে রোজা ভাঙা কেন উপকারী

ইফতারে সুস্বাদু ডিমের চপ

শহীদ মোস্তাক আহমেদের কবর জিয়ারত করলেন উপদেষ্টা আদিলুর রহমান

শিরোনাম২৪ঃ
প্রকাশিত : জানুয়ারি ১০, ২০২৬
আদিলুর রহমান

ছাত্র-জনতার অভ্যুত্থানে শহীদ মো. মোস্তাক আহমেদের কবর জিয়ারত ও তার স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের শিল্প এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান। শনিবার (১০ জানুয়ারি) সিলেটের গৌরীপুর টুকেরবাজারে প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে তিনি এই শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।

এ সময় উপদেষ্টার সঙ্গে উপস্থিত ছিলেন– স্থানীয় সরকার বিভাগের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী, শিল্প সচিব মো. ওবায়দুর রহমান, সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী এবং সিলেট সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার।

এছাড়া জেলা প্রশাসক মো. সারওয়ার আলম, বিসিআইসি-এর চেয়ারম্যান মো. ফজলুর রহমান, এলজিইডির প্রধান প্রকৌশলী কাজী গোলাম মোস্তফাসহ জেলা প্রশাসন ও শহীদ পরিবারের সদস্যরা সেখানে উপস্থিত ছিলেন।

কবর জিয়ারতের আগে উপদেষ্টা আদিলুর রহমান খান সিলেট শহরে স্থাপিত ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে’ পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান।

সূত্র: ঢাকাপোষ্ট

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত