শিরোনাম:

নওগাঁয় স্ত্রীকে পিটিয়ে হত্যা, স্বামী আটক

নারী-‎শিশু নির্যাতন বন্ধে মহিলা জামায়াতের মানববন্ধন, ১০ দফা প্রস্তাবনা

ইফতারের পর মাথাব্যথা? এড়াবেন যেভাবে

খেজুর দিয়ে রোজা ভাঙা কেন উপকারী

ইফতারে সুস্বাদু ডিমের চপ

শিক্ষার্থীদের বরণ করে নিতে প্রস্তুত নওগাঁ বিশ্ববিদ্যালয়: ভিসি ড.মোহাম্মদ হাছানাত আলী

শিরোনাম২৪ঃ
প্রকাশিত : জানুয়ারি ২০, ২০২৬
নওগাঁ বিশ্ববিদ্যালয়

নওগাঁ:

নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হাছানাত আলী বলেছেন, বিশ্ববিদ্যালয়ে উপাচার্য হিসেবে যোগদানের পর থেকেই আমার লক্ষ্য ছিল শ্রেণিকক্ষে ফিরে যাওয়া। সেই লক্ষ্য নিয়ে যোগদানের পর থেকে কাজ শুরু করি। সকলের প্রচেষ্টায় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষ থেকেই দুটি বিষয়ে পাঠদান কার্যক্রমের জন্য আমাদেরকে অনুমোদন দিয়েছে। অত্যাধুনিক শ্রেণিকক্ষ, কম্পিউটার ল্যাবসহ সকল ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। শিক্ষার্থীদেরকে বরণ করে নিতে নওগাঁ বিশ্ববিদ্যালয় প্রস্তুত রয়েছে।

মঙ্গলবার (২০ জানুয়ারি)দুপুর সাড়ে ১২ টার দিকে শহরের বাইপাস সড়কের বরুণকান্দি এলাকায় অবস্থিত নওগাঁ বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী একাডেমিক ভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় শেষে তিনি এসব কথা বলেন।

অধ্যাপক ড. মোহাম্মদ হাছানাত আলী বলেন, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) থেকে হিসাববিজ্ঞান বিভাগ এবং আইন বিভাগ এ দুইটি বিষয়ে পাঠদানের অনুমোদন দিয়েছে। যাচ্ছে। যেখানে ৪০ জন করে মোট ৮০ জন শিক্ষাথী পড়াশোনার সুযোগ পাবে। আগামী জুলাই মাসে পাঠাদান শুরু হবে।

ইতোমধ্যে শিক্ষার্থীদের জন্য অত্যাধুনিক শ্রেণিকক্ষ, আধুনিক সুবিধা সমৃদ্ধ কম্পিউটার ল্যাব এবং শিক্ষার্থীরা যেনো পরিচ্ছন্ন ও রুচিশীল পরিবেশে শিক্ষা কার্যক্রম চালিয়ে নিতে পারে এজন্য সকল ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এছাড়া শিক্ষকরা যেনো তাদের রুমে বসে পাঠ পঠন এবং গবেষণা কার্যক্রম সম্পাদন করতে পারে সে ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

খুব শীঘ্রই মেধাবী, পঠন পাঠনে পারদর্শী এমন শিক্ষকদের বিশ্ববিদ্যালয়ে নিয়োগ দেওয়া হবে। তারমধ্য দিয়ে আগামী দিনে নওগাঁ বিশ্ববিদ্যালয় একটি ব্যতিক্রি এবং আধুনিক বিশ্ববিদ্যালয়ে পরিণত হবে।

তিনি আরও বলেন, গুচ্ছ অধিভুক্ত বিশ্ববিদ্যালয় গুলোর সঙ্গেই নওগাঁ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। গুচ্ছের সর্বশেষ পরীক্ষা ১০ এপ্রিল অনুষ্ঠিত হবে। ভর্তি সম্পন্ন করার পরপরই আশাকরি শ্রেণি কার্যক্রম শুরু করতে পারবো।

এ সময় বিশ্ববিদ্যালয়টির রেজিস্ট্রার ড.মোহাম্মদ আলাউদ্দিনসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ২০২৩ সালের ১৩ ফেব্রুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় নওগাঁ নামে বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। ২৫ সালের ১২ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়টির নাম সংশোধন করে নওগাঁ বিশ্ববিদ্যালয় নামকরণ করা হয়।

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত