শিরোনাম:

নওগাঁয় স্ত্রীকে পিটিয়ে হত্যা, স্বামী আটক

নারী-‎শিশু নির্যাতন বন্ধে মহিলা জামায়াতের মানববন্ধন, ১০ দফা প্রস্তাবনা

ইফতারের পর মাথাব্যথা? এড়াবেন যেভাবে

খেজুর দিয়ে রোজা ভাঙা কেন উপকারী

ইফতারে সুস্বাদু ডিমের চপ

শীতার্তদের পাশে পত্নীতলা ব্যাটালিয়ন ১৪ বিজিবি

শিরোনাম২৪ঃ
প্রকাশিত : জানুয়ারি ৫, ২০২৬

নওগাঁ:
বিজিবি হবে সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক” এই মানবিক আহ্বানে নওগাঁর পত্নীতলায় ১০০ জন শীতার্তদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। সোমবার (০৫ জানুয়ারি) সকালে ১৪ বিজিবি পত্নীতলা ব্যাটেলিয়নের উদ্যোগে ব্যাটালিয়ন সদরে স্থানীয় বিধবা/বৃদ্ধ নারী ও পুরুষ এবং অটিস্টিক/এতিম শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন- পত্নীতলা ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আব্দুল্লাহ আল মামুন, পিএসসি এবং সুবেদার মেজর মোঃ লাল মিয়া, বিডিআরএম।

পত্নীতলা ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আব্দুল্লাহ আল মামুন বলেন- ক্রমবর্ধমান শীতের প্রকোপে জনজীবন বিপর্যস্ত হয়ে উঠেছে। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দেশের যে কোন দূর্যোগময় মূহূর্তে দেশ ও দেশের মানুষের পাশে এসে দাঁড়িয়েছে। ভবিষ্যতেও বিজিব’র এই মানব সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে ইনশাল্লাহ।

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত