শিরোনাম:

নওগাঁয় স্ত্রীকে পিটিয়ে হত্যা, স্বামী আটক

নারী-‎শিশু নির্যাতন বন্ধে মহিলা জামায়াতের মানববন্ধন, ১০ দফা প্রস্তাবনা

ইফতারের পর মাথাব্যথা? এড়াবেন যেভাবে

খেজুর দিয়ে রোজা ভাঙা কেন উপকারী

ইফতারে সুস্বাদু ডিমের চপ

শীতার্ত মানুষের পাশে নওগাঁ মিউজিক ফোরাম

শিরোনাম২৪ঃ
প্রকাশিত : ডিসেম্বর ২০, ২০২৫

নওগাঁ:
শীতার্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে মানবিক উদ্যোগ নিয়েছে নওগাঁ মিউজিক ফোরাম। শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় সংগঠনটির উদ্যোগে শহরের মুক্তির মোড় বুদ্ধিজীবী স্মৃতিস্তম্ভ মিলনায়তনে এক উন্মুক্ত কনসার্টের আয়োজন করা হয়।

আয়োজকরা জানান- কনসার্টের মূল উদ্দেশ্য শীতবস্ত্র সংগ্রহ করে জেলার বিভিন্ন এলাকার প্রকৃত শীতার্ত মানুষের মাঝে বিতরণ করা।

আয়োজক মাহফুজুল ইসলাম মুন্না বলেন, শীত মৌসুম এলেই দরিদ্র ও অসহায় মানুষের দুর্ভোগ বেড়ে যায়। সেই কষ্ট কিছুটা লাঘব করতেই মানবিক উদ্যোগ গ্রহণ করা। কনসার্টে স্থানীয় শিল্পীরা স্বেচ্ছায় অংশগ্রহণ করেন এবং দর্শক-শ্রোতাদের শীতবস্ত্র দিয়ে সহযোগিতার আহ্বান জানান।

সংগঠনটির সভাপতি কণ্ঠশিল্পী খাদেমুল ইসলাম ক্যাপ্টেন বলেন- এটি শুধু একটি সাংস্কৃতিক আয়োজন নয়, বরং মানবিক দায়বদ্ধতা থেকে উদ্যোগ নেয়া হয়েছে। সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে এই মহতী কাজে অংশগ্রহণ করার আহ্বান জানান তিনি।

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত