শিরোনাম:

নওগাঁয় স্ত্রীকে পিটিয়ে হত্যা, স্বামী আটক

নারী-‎শিশু নির্যাতন বন্ধে মহিলা জামায়াতের মানববন্ধন, ১০ দফা প্রস্তাবনা

ইফতারের পর মাথাব্যথা? এড়াবেন যেভাবে

খেজুর দিয়ে রোজা ভাঙা কেন উপকারী

ইফতারে সুস্বাদু ডিমের চপ

সকালে খালি পেটে লেবু পানি খাওয়া কি ভালো

শিরোনাম২৪ঃ
প্রকাশিত : জানুয়ারি ১৩, ২০২৬

সকাল উঠে অনেকেরই খালি পেটে হালকা গরম পানিতে লেবু পানি খাওয়ার অভ্যাস আছে। কারও কারও মতে, খালি পেটে লেবু পানি খেলে অ্যাসিডিটির সমস্যা বাড়ে। আবার কেউ কেউ মনে করেন, নিয়মিত এই পানি খেলে নানা ধরনের স্বাস্থ্য সংক্রান্ত জটিলতা কমে। আসলে কোনটি ঠিক- তা নিয়ে অনেকেরই প্রশ্ন আছে। স্বাস্থ্য বিষয়ক ওয়েবসাইট হেলথলাইন থেকে জানা যায় , প্রতিদিন সকালে লেবু পানি পান করলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে , নানা ধরনের রোগ দূরে থাকে।

ওই প্রতিবেদন থেকে আরও জানা যায়, লেবুতে থাকা উচ্চ পরিমাণে ভিটামিন সি ঠান্ডা প্রতিরোধ করে। লেবুতে প্রচুর পরিমাণে পটাসিয়াম থাকায় নার্ভ ভাল রাখে, রক্তচাপ নিয়ন্ত্রণ করে। এছাড়াও শরীরের অম্লতার মাত্রা বজায় রাখতে সাহায্য করে। ঘনঘন অসুস্থ হওয়ার হাত থেকে রক্ষা করে লেবু পানি।

এসরের পাশাপাশি লেবু পানি দাঁতের সমস্যা যেমন ক্যাভিটি,দাঁতের ব্যথা এবং মাড়ির ব্যথার মতো সমস্যারও সমাধান করতে পারে। লেবুর পানি খেলে প্রস্রাব ভালো হয়,শরীর থেকে টক্সিন এবং বর্জ্য পদার্থ বের করে দেয়। নিয়মিত লেবু পানি খেলে তাই ত্বক পরিষ্কার এবং উজ্জ্বল থাকে । এই ওয়েবসাইটের তথ্য অনুযায়ী হজমের সমস্যার সমাধানেও লেবু পানির জুড়ি নেই। খালি পেটে নিয়মিত লেবু জল পান করলে হজমশক্তি বাড়বে।

ওই ওয়েবসাইট থেকে আরও জানা যায়, লেবু পানির অনেক উপকারিতা থাকলেও ভুল সময়ে, ভুলভাবে পান করলে তা শরীরের জন্য বিষাক্ত হতে পারে। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, যাদের অ্যাসিডের মত সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে খালি পেটে লেবু পানি খাওয়া ঠিক নয়। দাঁতের এনামেলের ক্ষয় হয় লেবু পানি খেলে। মুখে ঘা থাকলে বাড়িয়ে তোলে লেবু।

কীভাবে খাবেন লেবু পানি?

সব সময় হালকা গরম পানিতে লেবুর রস মিশিয়ে পান করুন। পান করার পরপরই দাঁত ব্রাশ করবেন না। দিনে একবারের বেশি লেবু পানি খাবেন না। স্ট্র দিয়ে পান করলে এনামেল ভালো থাকবে। যাদের আলসার বা তীব্র অ্যাসিডিটির সমস্যা আছে তাদের খালি পেটে লেবু পানি খাওয়া একদমই ঠিক নয়।

সূত্র: সমকাল

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত