সঞ্চয়পত্রের মুনাফার হার কমানোর সিদ্ধান্ত বাতিল করে আগের মুনাফার হার বহাল রেখেছে সরকার। রোববার এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীন সম্পদ বিভাগ। এর ফলে ২০২৫ সালের ১ জুলাই থেকে ৩১ ডিসেম্বর মাস পর্যন্ত যে হারে মুনাফা ছিল, আগামী ছয় মাসও সেই হারে মুনাফা দেওয়া হবে।
গত বৃহস্পতিবার সঞ্চয়পত্রের মুনাফার হার কমিয়ে প্রজ্ঞাপন জারি করে সরকার। সরকারের এ সিদ্ধান্ত সমালোচনার মুখে পড়ে। কেননা মধ্যবিত্ত শ্রেণী বিশেষত অবসরে যাওয়া ব্যক্তিদের একটি সঞ্চয়পত্রের মুনাফার ওপর নির্ভরশীল। জানা যায়, রোববার অফিস খোলার পর সরকারের উচ্চ পর্যায়ে ওই প্রজ্ঞাপন বাতিল করে মুনাফার হার আগের অবস্থায় রাখার বিষয়ে সিদ্ধান্ত হয়। পরে এ বিষয়ে প্রধান উপদেষ্টার অনুমোদন নিয়ে নতুন করে প্রজ্ঞাপন জারি করা হয়। বিস্তারিত