সাপাহার সীমান্তে চোরাকারবারি আটক
শিরোনাম২৪ঃ
প্রকাশিত : ডিসেম্বর ২১, ২০২৫

নওগাঁ:
নওগাঁর সাপাহার সীমান্তে ৭৯০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আব্দুল হালিম বাবু (২৮) নামে এক চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (১৬ বিজিবি নওগাঁ)। রোববার ভোরে উপজেলার দক্ষিণ পাতাড়ী গ্রামের মসজিদের পাশ থেকে তাকে আটক করা হয়। দুপুর ১টায় ১৬ বিজিবি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়- সাপাহার থানার ১৬ বিজিবি ব্যাটালিয়নের অধীনস্থ আদাতলা বিওপির টহল কমান্ডার হাবিলদার মো: সিরাজুল ইসলাম এর নেতৃত্বে একটি বিশেষ টহল দক্ষিণ পাতাড়ী গ্রামের মসজিদ সংলগ্ন কাঁচা রাস্তার উপর অভিযান পরিচালনা করে। এসময় ৭৯০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আব্দুল হালিম বাবুকে আটক করা হয়।
আব্দুল হালিম এর বিরুদ্ধে সাপাহার থানায় মামলা দায়ের পূর্বক মাদকদ্রব্যসহ পুলিশের নিকট হস্তান্তর করা হয়।