শিরোনাম:

নওগাঁয় স্ত্রীকে পিটিয়ে হত্যা, স্বামী আটক

নারী-‎শিশু নির্যাতন বন্ধে মহিলা জামায়াতের মানববন্ধন, ১০ দফা প্রস্তাবনা

ইফতারের পর মাথাব্যথা? এড়াবেন যেভাবে

খেজুর দিয়ে রোজা ভাঙা কেন উপকারী

ইফতারে সুস্বাদু ডিমের চপ

সুনামগঞ্জে ভাড়া নির্ধারণ নিয়ে দুই পক্ষে  সংঘর্ষে আহত ২৫

শিরোনাম২৪ঃ
প্রকাশিত : ডিসেম্বর ২০, ২০২৫

সুনামগঞ্জ:
সুনামগঞ্জে ব্যাটারিচালিত অটোরিকশার স্ট্যান্ড ও ভাড়া নির্ধারণকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ২৫ জন আহত হয়েছে। আহতদের জগন্নাথপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর)  বিকেলে উপজেলার স্বজনশ্রী ও বাউধরন গ্রামের লোকজনের মধ্যে এ সংঘর্ষ ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার রানীগঞ্জ পশ্চিম বাজার এলাকায় প্রায় ১৫ দিন আগে ব্যাটারিচালিত অটোরিকশার স্ট্যান্ড কর্তৃপক্ষ রানীগঞ্জ থেকে বাউধরন রোডে ১০ টাকা বাড়িয়ে ৪০ টাকা নির্ধারণ করে। এতে বাউধরন ও স্বজনশ্রী গ্রামের লোকজনের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়। একপর্যায়ে চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের পরিষদের সদস্য বাউধরন গ্রামের সালেহ উদ্দিন আহমদ গাড়ি ভাড়া পুনরায় ৩০ টাকা নির্ধারণ করেন। এ নিয়ে দুই গ্রামের ব্যাটারিচালিত অটোরিকশার চালকদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়।
এ ঘটনাকে কেন্দ্র করে শনিবার দুপুরে উভয়গ্রামের লোকজন দেশিয় অস্ত্রসস্ত্র নিয়ে খাড়ারপার নামক জায়গায় সংঘর্ষে জড়িয়ে পড়ে। দেড় ঘন্টাব্যাপি সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ২৫ জন আহত হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, ভাড়া নির্ধারন নিয়ে দুই গ্রামের মধ্যে সংঘর্ষ হয়। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এখনো কোনো পক্ষ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত