শিরোনাম:

নওগাঁয় স্ত্রীকে পিটিয়ে হত্যা, স্বামী আটক

নারী-‎শিশু নির্যাতন বন্ধে মহিলা জামায়াতের মানববন্ধন, ১০ দফা প্রস্তাবনা

ইফতারের পর মাথাব্যথা? এড়াবেন যেভাবে

খেজুর দিয়ে রোজা ভাঙা কেন উপকারী

ইফতারে সুস্বাদু ডিমের চপ

স্বামীর নির্যাতনে স্ত্রীর মৃত্যুর অভিযোগ, স্বামীসহ আটক ৩

শিরোনাম২৪ঃ
প্রকাশিত : ডিসেম্বর ২৩, ২০২৫

মান্দা (নওগাঁ):

নওগাঁর মান্দায় স্বামীর নির্যাতনে জেসমিন আরা (২২) নামে এক গৃহবধু মারা যাওয়ার অভিযোগ উঠেছে। ঘটনায় নিহত গৃহবধুর স্বামী উজ্জল হোসেন, শশুর ইউনুস আলী ও শাশুড়ী জোসনা বেগমকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। সোমবার (২২ ডিসেম্বর) রাতে উপজেলার কুসুম্বা দীঘিরপাড় গ্রামে এ ঘটনা ঘটে। নিহত গৃহবধু কুসুম্বা ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের কুবাদ আলীর মেয়ে।

স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, উজ্জল হোসেন ও জেসমিন আরার দাম্পত্য জীবনে প্রায় কলহ হতো। সোমবার রাতেও তাদের মধ্যে ঝগড়া হয়। এ ঘটনায় উজ্জল হোসেন তার স্ত্রীকে কয়েক দফা মারধর করলে জেসমিন আরা মারা যায়।

ঘটনাটি ধামাচাপা দিতে নাটকীয়ভাবে শশুর পরিবারের লোকজন রাতেই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার কথা বলে গৃহবধূকে নিয়ে ফিরে আসে। পরে গৃহবধুর বিষপানে আত্মহত্যা করেছে বলে গুজব ছড়ায় শশুর পরিবারের লোকজন।

স্বামীর নির্যাতনে মৃত্যুর ঘটনাটি এলাকাবাসী জানতে পারায় তাদের আটক করে থানা পুলিশকে খবর দেয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তদের আটক করে এবং ময়নাতদন্তের জন্য মরদেহ থানায় নিয়ে যায়।

মান্দা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল গনি জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে তিনজনকে আটক করে এবং ময়নাতদন্তের জন্য মরদেহ থানায় নিয়ে আসে। এ ঘটনায় নিহতের পরিবার এখন পর্যন্ত থানায় কোন অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

 

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত