শিরোনাম:

নওগাঁয় স্ত্রীকে পিটিয়ে হত্যা, স্বামী আটক

নারী-‎শিশু নির্যাতন বন্ধে মহিলা জামায়াতের মানববন্ধন, ১০ দফা প্রস্তাবনা

ইফতারের পর মাথাব্যথা? এড়াবেন যেভাবে

খেজুর দিয়ে রোজা ভাঙা কেন উপকারী

ইফতারে সুস্বাদু ডিমের চপ

হাবিপ্রবি ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, থাকছে পুনঃনিরীক্ষণের সুযোগ

শিরোনাম২৪ঃ
প্রকাশিত : জানুয়ারি ৩০, ২০২৬
হাবিপ্রবি ভর্তি

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ২০২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। আবেদনকারীরা admission.hstu.ac.bd ওয়েবসাইটে গিয়ে তাদের Application ID ও Password ব্যবহার করে ফলাফল জানতে পারবেন।

ফলাফল পুনঃনিরীক্ষণের জন্য আবেদন গ্রহণ করা হবে আগামী ৩০ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। এক্ষেত্রে নির্ধারিত ১ হাজার টাকা ফি জমা দিতে হবে। ফি জমাদানের বিস্তারিত পদ্ধতি পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে জানানো হবে।

ভর্তি পরীক্ষায় ৩০ নম্বরের বেশি প্রাপ্ত প্রার্থীদের আগামী ১ ফেব্রুয়ারি থেকে ৪ ফেব্রুয়ারি রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে অনলাইনে পছন্দক্রম পূরণ করতে হবে। নির্ধারিত সময়ের পর কোনো অবস্থাতেই পছন্দক্রম পূরণের সুযোগ দেওয়া হবে না। সমস্যায় পড়লে বিশ্ববিদ্যালয়ের হটলাইন নম্বর ০১৭২৯২৬৬২৪৬ অথবা ০১৮২২০২৬২২২-এ যোগাযোগ করতে বলা হয়েছে।

উল্লেখ্য, গত ২৬, ২৭ ও ২৮ জানুয়ারি তিন দিনে চার ইউনিটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ‘এ’ ইউনিটে উপস্থিতির হার ছিল প্রায় ৮১ শতাংশ, ‘বি’ ইউনিটে ৭৭.৬৪ শতাংশ এবং শেষ দিনে ‘সি’ ও ‘ডি’ ইউনিটে মিলিয়ে গড় উপস্থিতি ছিল ৮০ শতাংশের ওপরে। তিন দিনের পরীক্ষায় ১ হাজার ৭৯৫টি সিটের বিপরীতে মোট আবেদন পড়েছিল প্রায় ৯৪ হাজার।

সূত্র: যুগান্তর

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত