শিরোনাম:

নওগাঁয় স্ত্রীকে পিটিয়ে হত্যা, স্বামী আটক

নারী-‎শিশু নির্যাতন বন্ধে মহিলা জামায়াতের মানববন্ধন, ১০ দফা প্রস্তাবনা

ইফতারের পর মাথাব্যথা? এড়াবেন যেভাবে

খেজুর দিয়ে রোজা ভাঙা কেন উপকারী

ইফতারে সুস্বাদু ডিমের চপ

১৫ বছরে গুম প্রায় ৬ হাজার

শিরোনাম২৪ঃ
প্রকাশিত : জানুয়ারি ৫, ২০২৬
তথ্য

আওয়ামী লীগের শাসনামলে ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত সাড়ে ১৫ বছরে দেশে প্রায় ৬ হাজার ব্যক্তি গুম হয়েছেন। এর মধ্যে ১ হাজার ৫৬৯ জনকে ইতোমধ্যে চিহ্নিত করেছে গুম কমিশন। এছাড়া কমিশন তদন্তকালে নিশ্চিত হয়েছে গুম হওয়ার পর মারা গেছেন ২৮৭ জন।

এদিকে গুম হওয়া ব্যক্তিদের মধ্যে রাজনৈতিক পরিচয় মিলেছে ৬১ শতাংশের। এ তালিকার হাই প্রোফাইলদের গুম করা হয় তৎকালীন সরকারপ্রধান শেখ হাসিনার সরাসরি নির্দেশে। যাদের অনেককে আইনি প্রক্রিয়া ছাড়াই সীমান্ত পার করে ভারতে পাঠিয়ে দেওয়া হয়।

গুম সংক্রান্ত ‘কমিশন অব ইনকোয়ারি’র চূড়ান্ত প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, গুমের শিকার ৭৫ শতাংশ জামায়াত-শিবিরের নেতাকর্মী। ২২ শতাংশ বিএনপি ও অঙ্গসংগঠনের। তবে এখনো যারা নিখোঁজ রয়েছেন, তাদের মধ্যে ৬৮ শতাংশ বিএনপি এবং ২২ শতাংশ জামায়াত-শিবিরের। বিস্তারিত

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত