শিরোনাম:

নওগাঁয় স্ত্রীকে পিটিয়ে হত্যা, স্বামী আটক

নারী-‎শিশু নির্যাতন বন্ধে মহিলা জামায়াতের মানববন্ধন, ১০ দফা প্রস্তাবনা

ইফতারের পর মাথাব্যথা? এড়াবেন যেভাবে

খেজুর দিয়ে রোজা ভাঙা কেন উপকারী

ইফতারে সুস্বাদু ডিমের চপ

১ ফেব্রুয়ারি থেকে স্পিনিং মিল বন্ধের হুঁশিয়ারি

শিরোনাম২৪ঃ
প্রকাশিত : জানুয়ারি ২২, ২০২৬
কারওয়ান বাজারে বিটিএমএ কার্যালয়ে সংবাদ সম্মেলন

আগামী সাত দিনের মধ্যে বাণিজ্য মন্ত্রণালয়ের ১০-৩০ কাউন্টের সূতা আমদানিতে বন্ড সুবিধা প্রত্যাহারের সুপারিশ বাস্তবায়ন না হলে ১ ফেব্রুয়ারি থেকে দেশের সব স্পিনিং মিল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মিল মালিকরা।

বুধবার রাজধানীর কারওয়ান বাজারে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ) কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়। সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন বিটিএমএ সভাপতি শওকত আজিজ রাসেল।

এতে মিল মালিকরা বলেন, সুপারিশ বাস্তবায়নে ব্যর্থ হলে শিল্পখাতে চরম সংকট তৈরি হবে। এর ফলে শ্রমিক অসন্তোষ সৃষ্টি হলে তার সম্পূর্ণ দায়-দায়িত্ব সরকারকে নিতে হবে।

তারা জানান, বিদ্যমান পরিস্থিতিতে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের দায়-দেনা পরিশোধ করা ভবিষ্যতে আর সম্ভব হবে না। এতে ব্যাংক ও আর্থিক খাতে কোনো বিপর্যয় দেখা দিলে তার দায়ও সরকারকেই বহন করতে হবে।

বিটিএমএ সভাপতি বলেন, সম্প্রতি ক্রিকেট খেলা সংক্রান্ত বিষয়ে সরকারের মধ্যে যে দেশপ্রেমের প্রকাশ আমরা দেখেছি, দেশীয় টেক্সটাইল শিল্প রক্ষায় তার সামান্য প্রতিফলনও দেখতে পাচ্ছি না। বিষয়টি আমাদের কাছে বোধগম্য নয়।

তিনি বলেন, এর পেছনে কোনো বৃহৎ ষড়যন্ত্র কাজ করছে কিনা, তা খতিয়ে দেখা জরুরি।

সংবাদ সম্মেলনে সংগঠনের নেতারা দ্রুত কার্যকর সিদ্ধান্ত নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। দেশীয় টেক্সটাইল শিল্প রক্ষায় অবিলম্বে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়।

সূত্র: সমকাল

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত