শিরোনাম:

নওগাঁয় স্ত্রীকে পিটিয়ে হত্যা, স্বামী আটক

নারী-‎শিশু নির্যাতন বন্ধে মহিলা জামায়াতের মানববন্ধন, ১০ দফা প্রস্তাবনা

ইফতারের পর মাথাব্যথা? এড়াবেন যেভাবে

খেজুর দিয়ে রোজা ভাঙা কেন উপকারী

ইফতারে সুস্বাদু ডিমের চপ

ক্যারিয়ার দুশ্চিন্তায় ছেলেদের চেয়ে মেয়েরা এগিয়ে, জানাল গবেষণা

শিরোনাম২৪ঃ
প্রকাশিত : জানুয়ারি ২৭, ২০২৬
ক্যারিয়ার, পরামর্শ ,চাকরির খবর

ভবিষ্যৎ ক্যারিয়ার নিয়ে স্নাতক পর্যায়ের ছাত্রীদের মানসিক চাপ ছেলেদের তুলনায় সামান্য বেশি—এমন তথ্য উঠে এসেছে একটি গবেষণায়।

ইন্টারন্যাশনাল জার্নাল অব সাইকিয়াট্রি রিসার্চ-এ প্রকাশিত এই গবেষণাটি করা হয়েছে মোহালির একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর।

‘নির্বাচিত একটি বিশ্ববিদ্যালয়ের স্নাতক ছাত্র ও ছাত্রীদের মধ্যে ভবিষ্যৎ ক্যারিয়ারসংক্রান্ত মানসিক চাপের তুলনামূলক মূল্যায়ন’ শীর্ষক এই গবেষণাটি পরিচালনা করেন পাঞ্জাবের গবেষক দীপিকা আর কুমার, আম্বিকা এফ ক্রিস্টোফার, আশীষ ডেভিড, অভ্যা রানা, দামিনী শর্মা, গুরকমল প্রীত কৌর ও জিনাত আমিন।

গবেষণায় তুলনামূলক পরিমাণগত পদ্ধতি ব্যবহার করা হয়। সুবিধাজনক নমুনা পদ্ধতিতে ১০০ জন শিক্ষার্থী নির্বাচন করা হয়। ভবিষ্যৎ ক্যারিয়ার নিয়ে মানসিক চাপ পরিমাপ করতে একটি স্ব-প্রস্তুত রেটিং স্কেল ব্যবহার করে তথ্য সংগ্রহ করা হয়। পরে বর্ণনামূলক ও অনুমানমূলক পরিসংখ্যান পদ্ধতিতে তথ্য বিশ্লেষণ করা হয়।

ফলাফলে দেখা যায়, ছাত্রীদের গড় মানসিক চাপের স্কোর ৫৯ দশমিক ১০ শতাংশ, আর ছাত্রদের ক্ষেত্রে তা ৫৭ দশমিক ১৩ শতাংশ। অর্থাৎ, মেয়েদের চাপ কিছুটা বেশি।

তবে এই পার্থক্য পরিসংখ্যানগতভাবে গুরুত্বপূর্ণ নয়। আনপেয়ার্ড টি-টেস্টে পাওয়া মান ১ দশমিক ২৬২ এবং পি-ভ্যালু ০ দশমিক ২১০, যা নির্ধারিত মান ০ দশমিক ০৫-এর চেয়ে বেশি। এতে বোঝা যায়, এই পার্থক্য কাকতালীয়ও হতে পারে।

গবেষকরা জানান, যদিও পার্থক্যটি উল্লেখযোগ্য নয়, তবে এটি একটি গুরুত্বপূর্ণ প্রবণতা তুলে ধরে—উভয় লিঙ্গের স্নাতক শিক্ষার্থীর মধ্যেই ক্যারিয়ার নিয়ে মানসিক চাপ রয়েছে, যেখানে মেয়েরা সামান্য এগিয়ে।

এই গবেষণার লক্ষ্য ছিল মানসিক চাপ পরিমাপের একটি উপকরণ তৈরি, ছেলে ও মেয়েদের চাপের তুলনা, সামাজিক ও জনতাত্ত্বিক ভেরিয়েবলের সঙ্গে চাপের সম্পর্ক বিশ্লেষণ এবং মানসিক স্বাস্থ্য নিয়ে সচেতনতা বাড়াতে গবেষণার ফলাফল ছড়িয়ে দেওয়া।

গবেষকদের মতে, এসব তথ্য শিক্ষাপ্রতিষ্ঠান, পরামর্শদাতা ও নীতিনির্ধারকদের জন্য শিক্ষার্থীদের ক্যারিয়ার–সংক্রান্ত দিকনির্দেশনা ও মানসিক সহায়তা কর্মসূচি তৈরিতে সহায়ক হতে পারে।

সূত্র: যুগান্তর

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত