
একের পর এক ঘটনায় সমালোচনার মধ্যে ফেইসবুকে পোস্ট দিয়ে পদত্যাগের সিদ্ধান্ত জানালেন ডাকসুর কার্যনির্বাহী সদস্য সর্বমিত্র চাকমা।
সোমবার দুপুরে ফেইসবুক পোস্টে তিনি বলেন, “আমি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি। কারো প্রতি অভিমানবশত বা প্ররোচিত হয়ে এ সিদ্ধান্ত নিইনি। কাজ করা যেখানে কঠিন, অসম্ভব, সেখানে পদ ধরে রাখার কোনো মানে নেই।”
ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাঠে খেলতে আসায় কয়েকজন শিশুকে কান ধরে ওঠবস করানোর ঘটনায় সমালোচনার মধ্যেই তার এমন সিদ্ধান্ত এল।তবে এরই মধ্যে পদত্যাগপত্র দিয়েছেন কিনা, সে বিষয়টি ফেইসবুক পোস্টে স্পষ্ট করেননি।
https://www.facebook.com/share/p/1FqPGQHxy9/