শনিবার , ২০ ডিসেম্বর ২০২৫ | ২২শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উদ্যোক্তা
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চট্টগ্রাম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ঢাকা
  13. তথ্য প্রযুক্তি
  14. ধর্ম
  15. নারী ও শিশু

নওগাঁয় আওয়ামী লীগের ১৬জন গ্রেপ্তার 

প্রতিবেদক
শিরোনাম ২৪
ডিসেম্বর ২০, ২০২৫ ৬:৪৪ অপরাহ্ণ

নওগাঁ:

নওগাঁয় পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ আওয়ামী ফ্যাসিস্ট ও ফেসিস্টের ১৬ জন সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে। অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২ কার্যক্রমের আওতায় গত ২৪ ঘন্টার ব্যবধানে জেলার বিভিন্ন উপজেলা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

শনিবার (২০ ডিসেম্বর) বিকেল ৪টায় বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।

গ্রেপ্তারকৃতরা হলেন, সদর উপজেলার চকদেব মাস্টারপাড়া মহল্লার মোস্তাফিজুর রহমান ফিরোজ (৫৫), বাঁঙ্গাবাড়িয়া মহল্লার আরমান খান পলিন (৩৪), বাছরা গ্রামের মেহেদী হাসান নিরব (২৮), কীত্তিপুর গ্রামের রেজাউল হক (৭২), গাংজোয়ার মধ্যপাড়ার হাসান (৪৫)।

রানীনগর উপজেলার গোনা গ্রামের জাহাঙ্গীর আলম (৬৩), কচুয়া গহেলাপুর গ্রামের আব্দুল কাদের (৬০) ও জালালাবাদ মিরাট এলাকার ফরিদুল ইসলামের ছেলে রাফি হাসান (২৫)।

পত্নীতলা উপজেলার বটতলী গ্রামের মিজানুর রহমান (৪০) ও হরিরামপুর গ্রামের মতিবুল ইসলাম (৫৪)।

মহাদেবপুর উপজেলার হরিপুর গ্রামের রফিকুল ইসলাম (৪২) ও শেরপুর গ্রামের মমতাজ উদ্দিন (৫৫)।

আত্রাই উপজেলার সোনাইডাঙ্গা গ্রামের আয়েত আলী (৫৬), মান্দা উপজেলার মৈনম গ্রামের জোতিরঞ্জন অধিকারী (৪৬), পোরশা উপজেলার খড়পা গ্রামের ছয়ফুল ইসলাম (৪২) এবং নিয়ামতপুর উপজেলার গ্রামের মোসলেম প্রধান (৪১)।

পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন- গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। জেলা পুলিশের উদ্যোগে আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনের লক্ষ্যে বিশেষ অভিযান অপারেশন ডেভিল হান্ট (ফেইজ–২) নিয়মিত পরিচালিত হবে।

সর্বশেষ - অন্যান্য