রবিবার , ২১ ডিসেম্বর ২০২৫ | ২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উদ্যোক্তা
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চট্টগ্রাম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ঢাকা
  13. তথ্য প্রযুক্তি
  14. ধর্ম
  15. নারী ও শিশু

নওগাঁয় বিশ্ব মেডিটেশন দিবস পালন

প্রতিবেদক
শিরোনাম ২৪
ডিসেম্বর ২১, ২০২৫ ২:১২ অপরাহ্ণ

নওগাঁ:
 ‘মন ভালো তো সব ভালো’ এই প্রতিপাদ্যে নওগাঁয় বিশ্ব মেডিটেশন দিবস পালন করা হয়েছে। রোববার সকাল ৭টায় শহরের ড্যাফোডিলস্ জুনিয়র হাই স্কুল প্রাঙ্গণে মেডিটেশন চর্চার এ আয়োজন করা হয়। এ সময় উপস্থাপনা করেন কোয়ান্টাম ফাউন্ডেশন নওগাঁ শাখার দায়িত্বশীল শাহাজাহান আলী।
কোয়ান্টাম ফাউন্ডেশনের চেয়ারম্যান শহীদ আল বোখারী মহাজাতক অনলাইনে যুক্ত হয়ে বলেন, পরিবেশের দূষণ যেমন সবাইকে কষ্ট দেয়, তেমনি যে কোন মানুষের মনের দূষণ চারপাশের মানুষের কষ্টের কারণ হয়। তাই মন ভালো রাখার গুরুত্ব সর্বাধিক। ব্যক্তি মন ভালো থাকলে, মনে প্রশান্তি থাকলে পরিবারে, সমাজে ও বিশ্বে শান্তি আসবে। এক্ষেত্রে মেডিটেশন সবচেয়ে সহায়ক শক্তি।
তিনি আরও বলেন, এখনকার ডিজিটাল জীবনে বিলাস ও গতি বেড়েছে। কিন্তু ব্যক্তির মন আক্রান্ত হয়েছে উদ্বেগ, উৎকণ্ঠা, অস্থিরতা, ক্ষুব্ধতা, ট্রমা, ভয়, রাগ, অনিশ্চয়তা, বিষণ্নতা ও একাকিত্বে। মনের এই অসুখ শতকরা ৭৫ শতাংশ রোগ সৃষ্টি করে। সারা পৃথিবীর স্বাস্থ্য বিশেষজ্ঞরা এখন একমত যে, মনোগত ও মনোদৈহিক এই রোগগুলো থেকে মুক্তির পথ দেখায় মেডিটেশন। তাই আসুন, নিয়মিত মেডিটেশন চর্চা করি, মনের যত্ন নিই, মনকে ভালো রাখি এবং সুস্থ-সুখী কর্মময় জীবন গড়ে তুলি।
এ সময় অন্যান্ন্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন কোয়ান্টাম ফাউন্ডেশন নওগাঁ এর দায়িত্বশীল এনামুল হক, নওগাঁ শাখা প্রোগ্রামের সেবক হাসিব মনোয়ারসহ প্রমুখ। মেডিটেশন চর্চায় প্রায় ৪০ জন অংশ গ্রহন করেন।

সর্বশেষ - অন্যান্য