বুধবার , ২৪ ডিসেম্বর ২০২৫ | ২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উদ্যোক্তা
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চট্টগ্রাম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ঢাকা
  13. তথ্য প্রযুক্তি
  14. ধর্ম
  15. নারী ও শিশু

নওগাঁয় পিকআপের চাপায় অটো চালকের মৃত্যু 

প্রতিবেদক
শিরোনাম ২৪
ডিসেম্বর ২৪, ২০২৫ ৬:৫৬ অপরাহ্ণ

নওগাঁ:
নওগাঁর বাইপাস সড়কে পিকআপের চাপায় ব্যাটারি চালিত অটোরিকশা চালক নূর ইসলাম (৪৫) নিহত হয়েছে। এ ঘটনায় অটোরিকশায় থাকা এক নারীসহ দুই শিশু আহত হয়েছে।
বুধবার বিকেল ৫ টার দিকে শহরের বাইপাস আঞ্চলিক সড়কের জগৎসিংহপুর গ্রামের বটতলি মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নূর ইসলাম নওগাঁ সদর উপজেলার শিবপুর গ্রামের মৃত কছির উদ্দিনের ছেলে।
স্থানীয় ও থানা পুলিশ সূত্রে জানা যায়- নওগাঁ থেকে আসা একটি মালবাহী পিকআপ বগুড়ার দিকে যাচ্ছিল। অপরিদেক বটতলী মোড়ে অটোরিকশাটি একপাশ থেকে অপরপাশে পার হচ্ছিল। এসময় দ্রুত গতিতে আসা পিকআপের চাকায় পৃষ্ট হয়ে ঘটনাস্থলে অটোরিকশা চালক ঘটনাস্থলেই মারা যান। স্থানীয়রা আহত নারী ও শিশুকে উদ্ধার করে  চিকিৎসার জন্য নওগাঁ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
নওগাঁ সদর থানার অফিসার ইনচার্জ নিয়ামুল ইসলাম বলেন, স্থানীয়রা পিকআপটি আটক করেছিল। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পিকআপটি জব্দ করে থানায় নিয়ে আসা হয়। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

সর্বশেষ - অন্যান্য