রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মেয়ে সন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে হত্যা, স্বামীর যাবজ্জীবন

  • প্রকাশ: ১১:১৪:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬
  • ৪৩ পড়েছেন

শামীম সরদার

নওগাঁ:
নওগাঁর মহাদেবপুরে পারিবারিক কলহ ও কন্যা সন্তান জন্ম দেওয়ার জেরে হালিমা খাতুন নামে এক গৃহবধূ হত্যার ঘটনায় স্বামী শামীম সরদারকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৩ মাসের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেওয়া হয়েছে।বৃহস্পতিবার দুপুরে নওগাঁ জেলা ও দায়রা জজ আদালত-১ এর বিচারক মোহাম্মদ রোকনুজ্জামান এই রায় দেন।

​মামলা সূত্রে জানা যায়, ২০১৭ সালের ২৮ আগস্ট জেলার মহাদেবপুর উপজেলার দোহালী কোয়ালীপাড়া গ্রামের শামীম সরদারের সঙ্গে হালিমা খাতুনের বিয়ে হয়। বিয়ের পর তারা ঢাকায় বসবাস করতেন। এরইমধ্যে হালিমা একটি কন্যা সন্তান জন্ম দিলে শামীম সেই সন্তানকে মেনে নিতে অস্বীকার করেন এবং স্ত্রী-সন্তানের প্রতি অবহেলা শুরু হয়। মেয়ের পরিবার থেকে স্ত্রী ও সন্তানকে নিয়ে যেতে বললে শামীম বিভিন্ন অজুহাত দেখান।

২০১৯ সালের ২৭ ডিসেম্বর সকালে শামিম শ্বশুর বাড়িতে গিয়ে স্ত্রী ও সন্তানকে মহাদেবপুরে বাড়িতে নিয়ে আসেন। মেয়ের পরিবার থেকে তার ব্যবহৃত মোবাইলে ফোন করে মেয়ের সাথে কথা বলতে চাইলে কাজে ব্যস্ত আছেন বলে শামীম বিভিন্ন তালবাহানা করে। দুইদিন পর নওগাঁ সদর উপজেলার তিলকপুর ইউনিয়নের (কিশোরীপুর) একটি ধান ক্ষেত থেকে হালিমার গলাকাটা ও ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে পুলিশ। মেয়ের লাশ দেখে সনাক্ত করে। ঘটনার পর থেকে শামীম পলাতক ছিলো। এ ঘটনায় নিহত হালিমার বাবা বাদী হয়ে নওগাঁ সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলার তদন্ত শেষে ২০২২ সালের ১৩ মার্চ আসামির বিরুদ্ধে ৩০২/২০১ ধারায় অভিযোগ গঠন করা হয়। ২৩ জন সাক্ষীর মধ্যে ১৪ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ ও শুনানি শেষে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় দায়রা জজ আদালতের বিচারক মোঃ রোকনুজ্জামান আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

মামলাটি রাষ্ট্রপক্ষে পরিচালনা করেন জেলা পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মোঃ শাহরিয়ার এবং আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট মোঃ এমরান হোসেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী মো: শাহরিয়ার বলেন, এই রায়ে আমরা রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট। ক্ষতিগ্রস্থতরা ন্যায় বিচার পেয়েছে। এই রায়ের মাধ্যমে আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে।

জনপ্রিয়

মেয়ে সন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে হত্যা, স্বামীর যাবজ্জীবন

প্রকাশ: ১১:১৪:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬