সোমবার , ৫ জানুয়ারি ২০২৬ | ২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উদ্যোক্তা
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চট্টগ্রাম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ঢাকা
  13. তথ্য প্রযুক্তি
  14. ধর্ম
  15. নারী ও শিশু

বিএনপি নেতা সাবেক সংসদ সদস্য ডা. সালেক চৌধুরী বহিষ্কার 

প্রতিবেদক
শিরোনাম ২৪
জানুয়ারি ৫, ২০২৬ ১০:৪৮ পূর্বাহ্ণ

নওগাঁ:

দলীয় নীতি ও সংগঠন পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে নওগাঁয় বিএনপি নেতা ডা. সালেক চৌধুরীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। তিনি জেলার নিয়ামতপুর উপজেলা বিএনপির সভাপতি এবং নওগাঁ-১ আসনের সাবেক সংসদ সদস্য ছিলেন। রোববার (৪জানুয়ারি) বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সিনিয়র যুগ্ন মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত দলীয় প্যাডে তাকে বহিষ্কারের আদেশ দেওয়া হয়।

নওগাঁ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রহমান রিপন বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করে বলেন, কেন্দ্র থেকে ডা. সালেক চৌধুরীকে বহিষ্কার করা হয়েছে। যেটার চিঠি আমরা পেয়েছি।

রিজভী স্বাক্ষরিত দলীয় প্যাড

এ বিষয়ে সাবেক সংসদ সদস্য ডা. সালেক চৌধুরী বলেন, আমি এখনও জানি না। আর যদি বহিষ্কার করে থাকে সেটা নিয়মের মধ্যে হয়নি। কারণ আগামী ২০ তারিখ পর্যন্ত সময় ছিল বিবেচনা করার। যদি আমি মনোনয়ন প্রত্যাহার না করতাম, তাহলে একটা কথা ছিল। আর যদি সত্যি সত্যি দল থেকে বহিষ্কার করে, তাহলে আমি নির্বাচন করবো। কারণ আমার তো আর কোনো পথা নেই। কাজেই শেষ পর্যন্ত ভোটে লড়াই করবো।

জানা যায়, সদ্য বহিস্কৃত উপজেলা বিএনপির নেতা সালেক চৌধুরী নওগাঁ-১ (নিয়ামতপুর-সাপাহার-পোরশা) আসনে বিএনপি থেকে মনোনয়ন চেয়েছিলেন। কিন্তু তাকে মনোনয়ন না দিয়ে নিয়ামতপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমানকে দলীয়ভাবে মনোনীত করে কেন্দ্রীয় বিএনপি। যার কারণে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেন ডা. সালেক চৌধুরী। গতকাল রোববার মনোনয়ন যাচাই-বাছাইয়ে তিনি বৈধ হিসেবে বিবেচিত হন।

উল্লেখ্য ডা. সালেক চৌধুরী নওগাঁ-১ (নিয়ামতপুর-সাপাহার-পোরশা) আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে ১৯৯৬ সালের ষষ্ঠ, ১৯৯৬ সালের সপ্তম ও ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়ে বহিস্কৃত হলেন পরপর তিন বারের সাবেক সংসদ সদস্য বিএনপির এই নেতা।

 

সর্বশেষ - অন্যান্য