সোমবার , ৫ জানুয়ারি ২০২৬ | ৯ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উদ্যোক্তা
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চট্টগ্রাম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ঢাকা
  13. তথ্য প্রযুক্তি
  14. ধর্ম
  15. নারী ও শিশু

নওগাঁয় ওমেরা সিলিন্ডার গ্যাস ডিলারের লাখ টাকা জরিমানা

প্রতিবেদক
শিরোনাম ২৪
জানুয়ারি ৫, ২০২৬ ৭:০৯ অপরাহ্ণ

নওগাঁ:
নওগাঁয় খুচরা ব্যবসায়ীদের কাছে সিলিন্ডার গ্যাস বেশি দামে বিক্রি এবং বিক্রয় রশিদ না দেওয়ার অপরাধে এক ব্যবসায়ির এক লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সোমবার দুপুরে নওগাঁ সদর উপজেলার সুলতানপুর এলাকায় অভিযান চালিয়ে শুভ এন্ড বাদ্রার্স ব্যবসায়িকে জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন- জাতীয় ভোক্তা অধিদপ্তর নওগাঁর সহকারি পরিচালক রুবেল আহমেদ।

নওগাঁর সহকারি পরিচালক রুবেল আহমেদ বলেন- বেশি কিছুদিন থেকে বাজারে সিলিন্ডার গ্যাসের কৃত্রিম সংকট দেখা দিয়েছে। আর এ সুযোগে কিছু অসাধু ব্যবসায়ি বাড়তি দাম নিয়ে মুনাফা অর্জন করছে। এমন অভিযোগে গত তিনদিন থেকে বাজারে অভিযান পরিচালনা করা হচ্ছে।

সোমবার দুপুরে শহরের সুলতানপুর এলাকায় ওমেরা গ্যাস সিলিন্ডার ডিলার শুভ এন্ড বাদ্রার্স ডিলারের দোকানে অভিযান পরিচালনা করা হয়। তিনি যেসব গ্যাস সিলিন্ডার খুচরা ব্যবসায়িদের কাছে বিক্রি করছিলেন তার স্বপক্ষে কোন রশিদ দেখাতে পারেননি। এছাড়া দামও বেশি নেওয়া হচ্ছিল। এ অপরাধে প্রতিশ্রুতি পণ্য ও সেবা যথাযথভাবে বিক্রয় না সরবরাহ না করা ধারা-৪৫ ওই ব্যবসায়ির ৪০ হাজার টাকা এবং অবহেলা, ইত্যাদি দ্বারা সেবা গ্রহীতার অর্থ, স্বাস্থ্য, জীবনহানি ইত্যাদি ঘটানোর ধারা-৫৩ আরো ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

তিনি আরো জানান- জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হয়। এসময় পুলিশের সদস্যরা উপস্থিতি ছিলেন।

সর্বশেষ - অন্যান্য