শুক্রবার , ৯ জানুয়ারি ২০২৬ | ৯ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উদ্যোক্তা
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চট্টগ্রাম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ঢাকা
  13. তথ্য প্রযুক্তি
  14. ধর্ম
  15. নারী ও শিশু

নওগাঁয় যৌথ অভিযান, প্রশ্নফাঁস চক্রের ২ জনসহ আটক-১৮

প্রতিবেদক
শিরোনাম ২৪
জানুয়ারি ৯, ২০২৬ ১০:১৬ অপরাহ্ণ

নওগাঁ:

জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) ও পুলিশের যৌথ অভিযানে নওগাঁয় প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস চক্রের ২প্রতারকসহ ১৮জনকে আটক করা হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে শহরের নীলসাগর হোটেল এবং পোরশা রেস্ট হাউজ সহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছে থেকে ১১টি মোবাইল ফোন, একটি মানিব্যাগসহ নগদ ৩৭ হাজার ৯৪৮ টাকা এবং কয়েকটি মিনি ডিভাইস উদ্ধার করা হয়।
আজ শুক্রবার রাত সাড়ে ৭টায় নওগাঁ পুলিশ সুপার কনফারেন্স কক্ষে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান পুলিশ সুপার তারিকুল ইসলাম।

পুলিশ সুপার তারিকুল ইসলাম বলেন- গোপন সংবাদে আজ সকাল থেকে জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে
নওগাঁ সদর থানা থেকে ৮ জন, মহাদেবপুর থানায় ১ জন এবং জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ৯ জনকে আটক করে। এ ঘটনার সাথে আরো যারা জড়িত তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করতে নির্দেশনা প্রদান করা হয়েছে। আটককৃতদের প্রত্যেকের বিরুদ্ধে পাবলিক পরীক্ষা নিয়ন্ত্রন আইনে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত