শনিবার , ১০ জানুয়ারি ২০২৬ | ৯ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উদ্যোক্তা
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চট্টগ্রাম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ঢাকা
  13. তথ্য প্রযুক্তি
  14. ধর্ম
  15. নারী ও শিশু

বিশ্বকাপ দলে জায়গা না পাওয়ায় বেলজিয়ামের লিগে খেলবেন ডুসেন

প্রতিবেদক
শিরোনাম ২৪
জানুয়ারি ১০, ২০২৬ ৮:৫৭ অপরাহ্ণ

ইউরোপীয় টি–টোয়েন্টি লিগ (ইইউটি-টোয়েন্টি বেলজিয়াম) নামে নতুন একটি টি-টোয়েন্টি লিগের আয়োজন করছে বেলজিয়াম। এই লিগে নাম লিখিয়েছেন রাসি ভন ডার ডুসেন।

২০২৬ সালে শুরু হতে যাওয়া এই লিগে নাম লেখানো প্রথম বড় তারকা ডুসেন। আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা দলে জায়গা না পাওয়ায় এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

ইইউটি-টোয়েন্টি বেলজিয়াম লিগের আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হয় ২০২৫ সালের অক্টোবরে। এই টুর্নামেন্টের প্রথম আসর মাঠে গড়াতে পারে আগামী বছরের মে–জুনে।

ছয়টি দল নিয়ে আয়োজন করা হবে এই টুর্নামেন্ট, যেখানে অংশ নেবে অ্যান্টওয়ার্প, ব্রুজ, লুভেন, লিয়েজ, গেন্ট ও ব্রাসেলস শহরের প্রতিনিধিরা। লিগটির অ্যাম্বাসাডর হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক ইংল্যান্ড অধিনায়ক ইয়ন মরগান।

দক্ষিণ আফ্রিকার হয়ে এক সময় নিয়মিত খেলা ডুসেন এখন অনেকটাই অনিয়মিত। ২০২৫ সালের আগস্টে সর্বশেষ জাতীয় দলের হয়ে ম্যাচ খেলেছেন তিনি।

সূত্র: ঢাকাপোষ্ট

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত

খালেদা জিয়ার জানাজা-দাফন ‘বিশেষ নিরাপত্তা’ জোরদার, থাকছে পুলিশ-এপিবিএন-র‌্যাব-বিজিবি-সেনা

সীমান্তবর্তী সূত্রের তথ্যে দুই অপরাধীর মেঘালয়ে আটকের খবর প্রকাশ করা হয়েছে: ডিএমপি

উচ্চশিক্ষা সম্মেলন শিক্ষার্থীদের ভাষা-প্রযুক্তিতে দক্ষতা বাড়ানোর পরামর্শ

এস আলম সংশ্লিষ্ট ৬ ব্যাংক, ২০৭০ কোটি টাকার আমানত নিয়ে ‘বেকায়দায়’ বিপিসি

বছরের প্রথম ১১ দিনে এলো ১৩৪ কোটি ডলার রেমিট্যান্স

বিকালে সংবাদ সম্মেলন: শেষ পর্যন্ত ‘একলা চলো’ নীতিতে ইসলামী আন্দোলন?

অন্য মালিকানা ‘অগ্রহণযোগ্য’, ট্রাম্পের হুমকিতে সামরিক উপস্থিতি বাড়াচ্ছে ডেনমার্ক

প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের সাক্ষাৎ বিকেলে

ইরানে বিক্ষোভে নিহত বেড়ে ৫ হাজার