রবিবার , ১১ জানুয়ারি ২০২৬ | ৯ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উদ্যোক্তা
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চট্টগ্রাম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ঢাকা
  13. তথ্য প্রযুক্তি
  14. ধর্ম
  15. নারী ও শিশু

রমজান উপলক্ষে দ্রব্যমূল্য পর্যালোচনা সভা ১৯ জানুয়ারি

প্রতিবেদক
শিরোনাম ২৪
জানুয়ারি ১১, ২০২৬ ৫:০১ অপরাহ্ণ

আসন্ন রমজান উপলক্ষে দ্রব্যমূল্য পর্যালোচনায় আগামী ১৯ জানুয়ারি একটি সভার আহ্বান করা হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।

রোববার (১১ জানুয়ারি) সচিবালয়ে নতুন আমদানি নীতি আদেশ সংক্রান্ত এক বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
বাণিজ্য উপদেষ্টা বলেন, আগামী ১৯ জানুয়ারি সব অংশীজনকে নিয়ে একটা সভা আহ্বান করেছি এ বিষয়ে (দ্রব্যমূল্য) পর্যালোচনার উদ্দেশ্যে। পর্যালোচনার পর আমাদের সার্বিক পরিস্থিতি বিষয়ে আরও ভালো বলতে পারবো।

ভারত-বাংলাদেশ সম্পর্ক একটা উত্তেজনাকর অবস্থায় আছে। অনেকেই বলছেন দুই দেশের বাণিজ্যে এটির প্রভাব পড়তে পারে। আপনারা কি মনে করছেন? সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে তিনি বলেন, এ মুহূর্তে আমরা কিছু দেখছি না। কোনো প্রভাব পড়বে এরকম কোনো কিছু আমরা দেখছি না।

বাণিজ্যের ক্ষেত্রে কোনো চাপ অনুভব করেন কি না- জানতে চাইলে উপদেষ্টা বলেন, না আমরা করি না।

সূত্র: জাগোনিউজ২৪

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত