সোমবার , ১২ জানুয়ারি ২০২৬ | ২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উদ্যোক্তা
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চট্টগ্রাম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ঢাকা
  13. তথ্য প্রযুক্তি
  14. ধর্ম
  15. নারী ও শিশু

নওগাঁয় বেগম খালেদা জিয়া’র রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল 

প্রতিবেদক
শিরোনাম ২৪
জানুয়ারি ১২, ২০২৬ ৮:০০ পূর্বাহ্ণ

নওগাঁ:

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফেরাত কামনায় নওগাঁয় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (১১ জানুয়ারি) সন্ধ্যায় শহরের জিলা স্কুলের হলরুমে প্রধান অতিথি ছিলেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-৫ সদর আসনের বিএনপি মনোনীত প্রার্থী জাহিদুল ইসলাম ধলু। নওগাঁ জেলা গৃহনির্মাণ শ্রমিক ইউনিয়ন এর আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোসাদ্দুর রহমান রকেট।

এসময় বক্তব্য রাখেন- জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রহমান রিপন, সাংগঠনিক সম্পাদক শফিউল আযম রানা, জেলা যুবদলের সদস্য সচিব রুহুল আমিন মুক্তার, জেলা ছাত্র দলের ভারপ্রাপ্ত সভাপতি জাকারিয়া হোসেন জাকির, জেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক শফিউল আজম টুলু, জেলা গৃহনির্মাণ শ্রমিক ইউনিয়নে সাধারণ সম্পাদক সবুজ।

অনুষ্ঠানে জেলা বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পযার্য়ের নেতৃবৃন্দ ও জেলা গৃহনির্মাণ শ্রমিক ইউনিয়নে সদস্যরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।

 

সর্বশেষ - অন্যান্য