মঙ্গলবার , ১৩ জানুয়ারি ২০২৬ | ২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উদ্যোক্তা
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চট্টগ্রাম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ঢাকা
  13. তথ্য প্রযুক্তি
  14. ধর্ম
  15. নারী ও শিশু

আসামি ধরতে গিয়ে হামলার শিকার ৫ পুলিশ সদস্য

প্রতিবেদক
শিরোনাম ২৪
জানুয়ারি ১৩, ২০২৬ ৯:২৮ অপরাহ্ণ

ময়মনসিংহের মামলার এজাহারভুক্ত এক আসামি ধরতে গিয়ে হামলার শিকার হয়েছেন পাঁচ পুলিশ সদস্য। আরিফুল নামের ওই আসামিকে গ্রেপ্তার করে থানায় আনার সময় তার সহযোগীরা পুলিশ সদস্যদের কুপিয়ে জখম করে। মঙ্গলবার বিকেল ৪টার দিকে নগরীর দিগারকান্দা ফিশারি মোড় এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি সমকালকে নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুস সাকিব।

তিনি জানান, পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ আরিফুল ইসলাম নামে এক আসামিকে ছিনিয়ে নিয়ে গেছে তার সহযোগীরা। হামলায় ৫ পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছে। তাদেরকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চারজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। একজন পুলিশ সদস্য হাসপাতালে ভর্তি রয়েছেন।

এদিকে ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় র‍্যাব ও সেনাবাহিনীর সদস্যরা টহল দেন। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে আরিফুলের বাবা সাগর আলীকে আটক করেছে পুলিশ।

স্থানীয়রা জানায়, কয়েকদিন আগে স্থানীয় রাসেল নামে এক ব্যক্তিকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে আরিফুল ইসলাম ও তার সহযোগীরা। রাসেল বর্তমানে রাজধানীর পঙ্গু হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন। এই ঘটনায় কোতোয়ালি মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়।

পুলিশ জানায়, মঙ্গলবার বিকেলে মামলার তদন্ত কর্মকর্তা এসআই ফরিদ আহমদের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি পুলিশ দল দিগারকান্দা এলাকায় অভিযান চালিয়ে মামলার এজাহারভুক্ত আসামি আরিফুল ইসলামকে গ্রেপ্তার করে। তাকে নিয়ে আসার সময় আরিফুলের বাবা সাগর আলীর নেতৃত্বে কয়েকশ লোক লাঠিসোটা ও দেশীয় অস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলা চালায়। একপর্যায়ে পুলিশ সদস্যদের এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে জখম করে আরিফুলকে হাতকড়াসহ ছিনিয়ে নিয়ে যায় তারা।

এসআই ফরিদ আহমেদ সমকালকে বলেন, হামলায় আহত ৫ পুলিশ সদস্যের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুস সাকিব বলেন, কর্তব্যরত পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনাটি অত্যন্ত গুরুতর। আসামির বাবাকে আটক করা হয়েছে।

তিনি বলেন, ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে র‍্যাব ও সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ছিনিয়ে নেওয়া আসামিসহ হামলায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।

সূত্র: সমকাল

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

চামড়ার জুতা ফেটে যাচ্ছে? যেভাবে যত্ন নেবেন

ছুটির তালিকা থেকে শুক্র-শনিবার বাদ দেওয়ার দাবি শিক্ষকদের

মিয়ানমার থেকে ছোড়া গুলি বিঁধল বাংলাদেশি শিশুর মাথায়

পরাশক্তির লড়াইয়ের যুগে মধ্যমপন্থার করণীয়

প্রচারের প্রথম দিনেই বিভিন্ন স্থানে হামলা সংঘর্ষ, আহত ২০

শীর্ষ ২০ ঋণ খেলাপি থেকে এক বছরে রূপালী ব্যাংকের আদায় ২৩৩৫ কোটি

বায়ুদূষণে বিশ্বচ্যাম্পিয়ন ঢাকা

বিএসইসি জার্নালিজম এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেলেন ৯ সাংবাদিক

ফাতিমা তাসনিম জুমার পোস্ট ওসমান হাদিকে হত্যার পরিকল্পনাকারীরা জানাজার সামনের কাতারেই ছিল

নওগাঁয় মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মতবিনিময় সভা