শিরোনাম:

মেমোরি চিপ সংকটে চীনের দিকে ঝুঁকছে এইচপি, ডেল, এসার ও আসুস

বদলে যাওয়া তরুণ প্রজন্মের জীবনধারা

অবশেষে মামলা থেকে স্থায়ী জামিন পেলেন হিরো আলম

চামড়ার জুতা ফেটে যাচ্ছে? যেভাবে যত্ন নেবেন

সিলিন্ডার গ্যাসের খরচ বাঁচাবেন কী ভাবে?

খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় নওগাঁয় ক্রীড়াবিদদের দোয়া

ডেইলি রিপোর্টঃ
প্রকাশিত : জানুয়ারি ১৭, ২০২৬

নওগাঁ:

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় নওগাঁয় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১টায় শহরের একটি কমিউনিটি সেন্টারে জেলার সাবেক ও বর্তমান ক্রীড়াবিদদের উদ্যোগে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে জাতীয় দলের সাবেক ফুটবলার এনামুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন- নওগাঁ-৫ (সদর) আসনে বিএনপি প্রার্থী জাহিদুল ইসলাম ধলু।

এসময় নওগাঁ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খাইরুল আলম গোল্ডেন, পৌর বিএনপির সাধারন সম্পাদক দিদারুল হক রতন, সাবেক ফুটবলার মোসাদ্দেক হোসেন, লেবু, মোরশেদ তরফদার, আবুল কালাম আজাদ, হামিদ, আজিম, সাজ্জু, রুহুল কুদ্দুস পলাশ, অপু, রনি, বায়দা, সাব্বির, রিপন ও স্বাধীন সহ জেলার সাবেক ও বর্তমান খেলোয়াড়রা উপস্থিত ছিলেন।

দোয়া মাহফিলে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

পূর্ববর্তী সংবাদ পরবর্তী সংবাদ
সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত