রবিবার , ১৮ জানুয়ারি ২০২৬ | ২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উদ্যোক্তা
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চট্টগ্রাম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ঢাকা
  13. তথ্য প্রযুক্তি
  14. ধর্ম
  15. নারী ও শিশু

আমরা চেয়েছিলাম স্বপ্নময় একটি জীবন: বিপাশা হায়াত

প্রতিবেদক
শিরোনাম ২৪
জানুয়ারি ১৮, ২০২৬ ৯:৪৬ পূর্বাহ্ণ

একসময়ের টিভি পর্দার আলোচিত জুটি বিপাশা হায়াত-তৌকির আহমেদ। দর্শকের কাছে ভীষণ জনপ্রিয় এই জুটি বাস্তবজীবনেও একসঙ্গে গাঁটছড়া বাঁধেন ১৯৯৯ সালে। পরিচয়ের শুরু থেকেই দুজনের বোঝাপড়াটা ছিল দারুণ, সেই প্রেক্ষিতেই বিয়ে করে জীবনের নতুন অধ্যায় শুরুর সিদ্ধান্ত নেন আলোচিত এই যুগল।

এখনো এই দম্পতিকে নিয়ে ভক্তদের আগ্রহ এতটুকুও কমেনি। সম্প্রতি বিয়ের আড়াই যুগ পর তাদের বিয়ের আগের স্বপ্ন ও প্রত্যাশা নিয়ে এক পডকাস্টে কথা বলেছেন বিপাশা হায়াত।

শুরুতেই পডকাস্টটিতে শুধু তৌকির আহমেদ থাকলেও পরে চমকে দিয়ে সেখানে বিপাশা হায়াতও উপস্থিত হন। তৌকিরের সঙ্গে তার কি নিয়ে স্বপ্ন ছিল সে প্রসঙ্গে জনপ্রিয় এই অভিনেত্রী বলেন, ‘তৌকীর আহমেদের সঙ্গে আমার পথচলা যখন শুরু, তখন থেকেই আমরা দুজন অনেক স্বপ্ন দেখতাম। একসঙ্গে পৃথিবীর নানা প্রান্তে ঘোরা, প্রাচীন নিদর্শন দেখা, বহু গান শোনা-এসব ছিল আমাদের স্বপ্নের অংশ। আমাদের ইচ্ছা ছিল একসঙ্গে সিনেমা দেখা, ভাবনা শেয়ার করা, অনেক বই পড়া। সব মিলিয়ে আমরা চেয়েছিলাম স্বপ্নময় একটি জীবন।’

তবে বিয়ের পরের বাস্তবতা কেমন ছিল জানতে চাইলে বিপাশা জবাব দেন, তাদের প্রত্যাশার সেই স্বপ্নময় জীবনই এখন তারা যাপন করছেন।

উল্লেখ্য, অনেকদিন ধরেই এই দম্পতি তাদের সন্তানদের নিয়ে যুক্তরাষ্ট্রে বাস করছেন। অভিনয়েও বিপাশাকে দীর্ঘদিন ধরে দেখা যাচ্ছে না। তবে তৌকির আহমেদ ক্যামেরার সামনে তেমন একটা হাজির না হলেও বর্তমানে তিনি চলচ্চিত্র নির্মাণেই নিজেকে ব্যস্ত রেখেছেন।

সূত্র: যুগান্তর

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

নির্বাচনে কোনো পক্ষ নেবে না যুক্তরাষ্ট্র : ব্রেন্ট ক্রিস্টেনসেন

দুবাইয়ের গালফুডে ২৭ মিলিয়ন ডলারের রপ্তানি ও ক্রয়াদেশ পেলো বাংলাদেশ

পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা

লাইটার জাহাজ সংকটে বন্দরের বহির্নোঙরে আটকে আছে পণ্য

ইরানে এবারের হামলা হবে আগের চেয়েও বড়, ট্রাম্পের নতুন হুমকি

সব চেষ্টা বিফলে, সবাইকে রেখে না ফেরার দেশে খালেদা জিয়া

এসএসসির রুটিন প্রকাশ, পরীক্ষা শুরু ২১ এপ্রিল

নওগাঁয় জামায়াত-বিএনপির কর্মী-সমর্থকদের সংঘর্ষের ঘটনায় সংবাদ সম্মেলন

ফাতিমা তাসনিম জুমার পোস্ট ওসমান হাদিকে হত্যার পরিকল্পনাকারীরা জানাজার সামনের কাতারেই ছিল

উত্তরে জেঁকে বসেছে শীত,বৃষ্টির মতো ঝরছে কুয়াশা