বুধবার , ২১ জানুয়ারি ২০২৬ | ২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উদ্যোক্তা
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চট্টগ্রাম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ঢাকা
  13. তথ্য প্রযুক্তি
  14. ধর্ম
  15. নারী ও শিশু

নওগাঁয় ৬টি আসনে ৩২ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ

প্রতিবেদক
শিরোনাম ২৪
জানুয়ারি ২১, ২০২৬ ৪:৪০ অপরাহ্ণ

নওগাঁ:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁয় ছয়টি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বিতাকারী ৩২ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ করা হয়েছে। বুধবার বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত জেলা প্রশাসকের সভাকক্ষে জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার সাইফুল সাইলাম প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ করেন।

নওগাঁর ছয়টি আসনে বিএনপি-জামায়াতসহ বিভিন্ন দলের দলীয় প্রার্থী ২৭জন এবং স্বতন্ত্র ৫ জন প্রার্থীর মধ্যে এই প্রতীক বরাদ্দ করা হয়। এসময় নির্বাচনের আচরণ বিধিমালা প্রতিপালনের বিষয়ে বিশেষভাবে নির্দেশনা দেয়া হয় প্রার্থীদের।

নওগাঁর জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার সাইফুল সাইলাম বলেন, প্রার্থীদের মধ্যে প্রতিক বরাদ্দ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার থেকে প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে প্রচার প্রচারণা শুরু করবে। বর্তমানে নির্বাচনী মাঠে ২২ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কাজ করছে। পাশাপাশি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশ, সেনাবাহিনী ও বিজিবি নির্বাচনী মাঠে কাজ করবে।

আগামী ১২ ফেব্রুয়ারি একটি সুষ্ঠ, সুন্দর নিরপেক্ষ, অংশগ্রহণমূলক ও শান্তিপূর্ণ নির্বাচন উপহার দিতে সকল প্রস্তুতি সম্পন্ন রয়েছে।

সর্বশেষ - অন্যান্য