শুক্রবার , ২৩ জানুয়ারি ২০২৬ | ২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উদ্যোক্তা
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চট্টগ্রাম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ঢাকা
  13. তথ্য প্রযুক্তি
  14. ধর্ম
  15. নারী ও শিশু

কণ্ঠস্বর নিয়ে কটাক্ষ, প্রকাশ্যে আবেগে ভেঙে পড়লেন রানি

প্রতিবেদক
শিরোনাম ২৪
জানুয়ারি ২৩, ২০২৬ ১০:০৩ পূর্বাহ্ণ

প্রকাশ্যে কথা বলতে বলতে আবেগপ্রবণ হয়ে পড়লেন বলিউড অভিনেত্রী রানি মুখার্জি। বলিউডে প্রায় ৩ দশকের দীর্ঘ পথচলা তার। একের পর এক সফল সিনেমা দিয়ে নিজেকে প্রমাণ করেছেন তিনি। সম্প্রতি তার আসন্ন সিনেমা ‘মর্দানি ৩’-এর ঝলক অনুরাগীদের মধ্যে বাড়তি উত্তেজনা তৈরি করেছে। তবে এই সাফল্যের আড়ালেও কর্মজীবনের শুরুতে বিভিন্ন প্রতিকূলতার মুখে পড়তে হয়েছিল রানিকে-বিশেষ করে নিজের কণ্ঠস্বর নিয়ে।

করণ জোহরের সঙ্গে এক কথোপকথনে সেই কঠিন সময়ের কথা মনে করে আবেগে ভেঙে পড়েন রানি। অভিনেত্রী জানান, আজ তার কণ্ঠস্বরের অনেক অনুরাগী থাকলেও শুরুতে বিষয়টি ছিল একেবারেই ভিন্ন। তখন প্রায়ই প্রশ্ন উঠত, সিনেমায় তার ডাবিং কি আদৌ তার নিজের কণ্ঠে হবে?

রানি জানান, করণ জোহরের প্রথম পরিচালিত ছবি ‘কুছ কুছ হোতা হ্যায়’র সময় তার উপর প্রবল চাপ ছিল যেন তার কণ্ঠের নেপথ্যে অন্য কাউকে রাখা হয়। তবে সে সব উপেক্ষা করে কর্ণ জোহর দৃঢ়ভাবে সিদ্ধান্ত নেন, ডাবিং হবে রানির কণ্ঠেই। সেই সিদ্ধান্তের কথা বলতে গিয়েই আবেগপ্রবণ হয়ে পড়েন অভিনেত্রী। তখন স্নেহভরে রানির কপালে চুম্বন দেন করণ।

এই প্রসঙ্গে রানি আরও জানান, তার স্বামী আদিত্য চোপড়াও বরাবরই তার কণ্ঠস্বর পছন্দ করতেন। চোখের পানি মুছতে মুছতেই অভিনেত্রী বলেন, আদিত্য ও করণ এই দুজনের সমর্থনই তাকে নিজের কণ্ঠস্বরের উপর আস্থা রাখতে সাহায্য করেছে। করণও পাল্টা জানান, রানির কণ্ঠ তার বরাবরের পছন্দ।

কর্ণ জোহর স্মৃতিচারণ করে বলেন, এক প্রযোজক স্পষ্টভাবে জানিয়েছিলেন, সিনেমায় রানির কণ্ঠ বদলাতে হবে। কিন্তু সেই প্রস্তাব তিনি মানেননি। তাই করণকে নিজের জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ বলেই মনে করেন রানি।

আবেগভরা কণ্ঠে রানি বলেন, ‘আজ আমরা বিষয়টা নিয়ে হাসি-মজা করি ঠিকই। কিন্তু তখন তুমি চাপে পড়ে অন্য সিদ্ধান্ত নিতেই পারতে। ওটা ছিল তোমার প্রথম ছবি। তবু তুমি নিজের মতামতে অনড় ছিলে। এই কারণেই তুমি করণ জোহর।’

এই মুহূর্তে দাঁড়িয়ে রানির এই স্বীকারোক্তি আবারও মনে করিয়ে দেয়-সাফল্যের পথ কখনো সহজ হয় না, কিন্তু পাশে থাকা মানুষের সমর্থনই একজন শিল্পীকে নিজের জায়গায় পৌঁছে দেয়।

সূত্র: জাগোনিউজ২৪

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

পরীক্ষার বাধ্যবাধকতা তুলে দিয়ে শিপিং এজেন্ট লাইসেন্সের বিধিমালা জারি

ইন্ডাকশন নাকি ইনফ্রারেড চুলা কিনবেন, কোনটিতে কী সুবিধা

হাদি মানে আজাদী, হাদি মানে ইনসাফ— স্লোগানে উত্তাল শাহবাগ

তিন দশক পর অত্যাবশ্যক ওষুধের তালিকা-মূল্য নির্ধারণ করছে সরকার

গাজায় ফিলিস্তিনি সাংবাদিকদের ৭০০র বেশি স্বজনকে হত্যা করেছে ইসরায়েল

গাজায় ফিলিস্তিনি সাংবাদিকদের ৭০০র বেশি স্বজনকে হত্যা করেছে ইসরায়েল

কুরআন ও সুন্নাহর আলোকে দেশ পরিচালনার জন্য জামায়াতের কোন বিকল্প নাই: ব্যারিস্টার শাহরিয়ার কবির 

ত্বকের বয়স ধরে রাখুন প্রাকৃতিক উপায়ে

‘সিকান্দার’ নিয়ে রাশমিকার মন্তব্য ফের ভাইরাল

মেসওয়াক কখন করবেন

এক ট্যুরে বিশ্বের ৩৪টি শহরে ৭৯টি কনসার্ট, শেয়ারবাজারেও প্রভাব