শিরোনাম:

মেমোরি চিপ সংকটে চীনের দিকে ঝুঁকছে এইচপি, ডেল, এসার ও আসুস

বদলে যাওয়া তরুণ প্রজন্মের জীবনধারা

অবশেষে মামলা থেকে স্থায়ী জামিন পেলেন হিরো আলম

চামড়ার জুতা ফেটে যাচ্ছে? যেভাবে যত্ন নেবেন

সিলিন্ডার গ্যাসের খরচ বাঁচাবেন কী ভাবে?

ভারতীয় অভিনেতার বিরুদ্ধে মামলা

ডেইলি রিপোর্টঃ
প্রকাশিত : জানুয়ারি ২৪, ২০২৬
হিরণ চট্টোপাধ্যায়

ওপার বাংলার বড় পর্দার অভিনেতা ও রাজনীতিক হিরণ চট্টোপাধ্যায়ের বিয়ে নিয়ে বিতর্ক যেন থামছেই না। প্রথম স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের আগেই দ্বিতীয় বিয়ে করায় হিরণের বিরুদ্ধে আনন্দপুর থানায় ইতোমধ্যে অভিযোগও জানিয়েছেন প্রথম স্ত্রী অনিন্দিতা। এবার সেই অভিযোগের ভিত্তিতেই হিরণের বিরুদ্ধে বিভিন্ন ধারায় মামলা রুজু হয়েছে।

জানা যায়, হিরণের বিরুদ্ধে মানসিক ও শারীরিক নির্যাতনের অভিযোগ এনেছেন অনিন্দিতা। সঙ্গে বিবাহিত অবস্থায় অবৈধ সম্পর্কের অভিযোগও করেছেন তিনি। এসব অভিযোগ যদি প্রমাণিত হয়, তাহলে শাস্তি হিসাবে হিরণের জেলও হতে পারে। অবশ্য এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেননি এই অভিনেতা।

এর আগে গত বুধবার (২১ জানুয়ারি) রাতে ইনস্টাগ্রামে একটা লম্বা পোস্ট করেছিলেন হিরণের দ্বিতীয় স্ত্রী হৃতিকা গিরি। যদিও পরবর্তীতে সেই পোস্ট তিনি সরিয়ে নেন।

সামাজিক মাধ্যমে দেওয়া সেই পোস্টে হৃতিকা অভিনেতার প্রথম স্ত্রী অনিন্দিতার দিকে তার বয়স নিয়ে বিভ্রান্তি তৈরির অভিযোগ তোলেন। পোস্টে হৃতিকা আরও দাবি করেন, হিরণের সঙ্গে গত ৫ বছর ধরে তিনি দাম্পত্য সম্পর্কে রয়েছেন এবং হিরণ অনেক আগেই অনিন্দিতাকে ডিভোর্সের নোটিস পাঠিয়ে রেখেছেন।

ঋতিকা আরও লেখেন, ‘আমার বয়স সম্পর্কে ভুল তথ্য দেওয়া হয়েছে। ডিভোর্সের নোটিস আগেই পাঠানো হয়েছে। এই বিয়ে আমরা ৫ বছর আগেই করেছি। সবটাই অনিন্দিতা জানত।’

এর আগে অনিন্দিতা দাবি করেছিলেন, ছয় মাস আগেও হিরণ তাদের সঙ্গে এক বাড়িতে ছিলেন। এই বিষয়ে হৃতিকা লেখেন, ‘৬ মাসের জন্য হিরণ ওর সঙ্গে থাকেনি। ২০২৪-এর নভেম্বর থেকে ২০২৫-এর ফেব্রুয়ারি পর্যন্ত হিরণ ওর মেয়ের জন্য ওই বাড়িতে ছিল।’

সূত্র: যুগান্তর

পূর্ববর্তী সংবাদ পরবর্তী সংবাদ
সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত