শিরোনাম:

মেমোরি চিপ সংকটে চীনের দিকে ঝুঁকছে এইচপি, ডেল, এসার ও আসুস

বদলে যাওয়া তরুণ প্রজন্মের জীবনধারা

অবশেষে মামলা থেকে স্থায়ী জামিন পেলেন হিরো আলম

চামড়ার জুতা ফেটে যাচ্ছে? যেভাবে যত্ন নেবেন

সিলিন্ডার গ্যাসের খরচ বাঁচাবেন কী ভাবে?

আজ নওগাঁয় আসছে তারেক রহমান, এটিম মাঠে জনসমুদ্রের প্রস্তুতি

ডেইলি রিপোর্টঃ
প্রকাশিত : জানুয়ারি ২৯, ২০২৬
তারেক রহমান

নওগাঁ:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার অংশ হিসেবে নওগাঁয় আসছে তারেক রহমান। তার এ সফরকে ঘিরে উচ্ছ্বসিত তৃনমুলের নেতাকর্মীরা। ইতোমধ্যে জেলা বিএনপির পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। নওগাঁবাসীর প্রত্যাশা কৃষি প্রধান জেলায় কৃষি উন্নয়নে গবেষণা প্রতিষ্ঠান সহ শিক্ষা ও স্বাস্থ্যসেবা প্রতি গুরুত্ব দিবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। দলের চেয়ারম্যানের দায়িত্ব নেওয়ার পর নওগাঁয় এটি তার প্রথম কর্মসূচী।

দীর্ঘ ২০ বছর পর দলীয় প্রধানের আগমনকে ঘিরে জেলা বিএনপির নেতাকর্মীদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে। উচ্ছ্বসিত ও উজ্জীবিত তৃনমুলের নেতাকর্মীরা। শহরের এটিম মাঠে সভাস্থলকে জনসমুদ্রে পরিণত করতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। সমাবেশ সফল করতে শহর ও জেলার বিভিন্ন এলাকায় প্রচার চালানো হচ্ছে। শহরের এটিম মাঠে মঞ্চ নির্মাণ করা হয়েছে। জনসভাকে কেন্দ্র করে মাঠের প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এদিন বিকেল ৩ টায় তিনি জনসভায় যোগ দিবেন। নির্বাচনি প্রচারণায় সহ নওগাঁ ও জয়পুরহাট জেলার প্রার্থীদের পরিচয় করিয়ে দিবেন এবং জনগণের মাঝে বিএনপির প্রস্তুতি ব্যক্ত করবেন। একই সাথে নেতাকর্মীদের বিভিন্ন নির্দেশনা মুলক বক্তব্য দিবেন বলে জানা গেছে।

গত রোববার (২৫ জানুয়ারি) দুপুরে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অ্যাড. সৈয়দ শাহিন শওকতের নেতৃত্বে একটি দল সভাস্থল পরিদর্শন করেন এবং জেলা বিএনপির কার্যালয়ে প্রস্তুতি সভাও অনুষ্ঠিত হয়।

দলীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাজশাহী বিমানবন্দরে নেমে তিনি প্রথমে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠের জনসভায় অংশ নেবেন। পরে রাজশাহী থেকে বগুড়া যাওয়ার পথে বিকেল ৩টার দিকে নওগাঁর এটিম মাঠে আয়োজিত জনসভায় যোগ দেবেন তিনি।

তারেক রহমানের আগমণ উপলক্ষে জেলায় যেন ঈদের আমেজ বিরাজ করছে। তার বক্তব্যের মধ্য দিয়ে আগামী প্রজন্ম ও আগামী বাংলাদেশ বির্নিমানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সেই সাথে বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরো দৃড় ও মজবুত হবে বলে মনে করছে নেতাকর্মীরা।

যুবদল নেতা শামীনুর রহমান বলেন, তারেক রহমানের কাছে নওগাঁবাসীর অনেক প্রত্যাশা। আসন্ন নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করার মধ্য দিয়ে তার প্রতিফলন ঘটবে। তার আগমনের মধ্য দিয়ে জেলার আর্থসামাজিকের উন্নয়ন হবে বলে আশাবাদী।

নওগাঁ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রহমান রিপন বলেন, দীর্ঘ ২০ বছর পরে নওগাঁয় আমাদের চেয়ারম্যান আসছেন। তাকে বরণ করে নিতে নওগাঁবাসী অধীর অপেক্ষায় রয়েছে। এই জেলার উন্নয়নের ব্যাপারে তিনি কথা বলবেন। তার যে চিন্তা ও পরিকল্পনা রয়েছে সেগুলো তিনি তুলে ধরবেন। নিরাপত্তার বিষয়ে পুলিশ সুপারের সঙ্গে আলোচনা করা হয়েছে। আশা করছি নওগাঁ ও জয়পুরহাট জেলা সহ আশপাশের প্রায় ২ লক্ষাধিক মানুষের সমাগম ঘটবে। এ লক্ষ্যে প্রচারণা করা হয়েছে।

নওগাঁ জেলা বিএনপি সভাপতি আবু বক্কর সিদ্দীক নান্নু বলেন- বিএনপির চেয়ারম্যান তারেক রহমানে আগমনে ধানের শীষের ভোট ব্যাংককে আরো শক্তিশালী করবে। এছাড়া উত্তরের অবহেলিত এ জেলায় কৃষি উন্নয়নে গবেষণা প্রতিষ্ঠান নির্মাণ সহ শিক্ষা ও স্বাস্থ্য খাতের প্রতি গুরুত্ব দিবেন। পাশাপাশি গ্যাসেরও ব্যবস্থা করা সহ এই জেলার উন্নয়নের ব্যাপারে তিনি কথা বলবেন।

পূর্ববর্তী সংবাদ পরবর্তী সংবাদ
সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত