শিরোনাম:

মেমোরি চিপ সংকটে চীনের দিকে ঝুঁকছে এইচপি, ডেল, এসার ও আসুস

বদলে যাওয়া তরুণ প্রজন্মের জীবনধারা

অবশেষে মামলা থেকে স্থায়ী জামিন পেলেন হিরো আলম

চামড়ার জুতা ফেটে যাচ্ছে? যেভাবে যত্ন নেবেন

সিলিন্ডার গ্যাসের খরচ বাঁচাবেন কী ভাবে?

বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে রাষ্ট্রদূত মুশফিকের তিন শব্দের বার্তা

ডেইলি রিপোর্টঃ
প্রকাশিত : জানুয়ারি ২৯, ২০২৬
বাংলাদেশ-ভারত

মেক্সিকোতে ভারতের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে ভারতীয় দূতাবাস আয়োজিত অনুষ্ঠানে অংশ নিয়েছেন বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী। এরপর ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি একটি ছবি শেয়ার করে স্ট্যাটাস দেন। তিন শব্দের ওই বার্তায় তিনি ভারত–বাংলাদেশ সম্পর্কে যেমন সমতা ও পারস্পরিক আস্থার বিষয়টি উল্লেখ করেন, তেমনি গণআকাঙ্ক্ষার ওপরও জোর দেন।

রাষ্ট্রদূতের পোস্টে লাইক দিয়ে সহমত প্রকাশ করতে দেখা যায় ভারতীয় আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ ও অধ্যাপক শ্রীরাধা দত্তকে, যা কূটনৈতিক ও একাডেমিক মহলে ইতিবাচক বার্তা হিসেবে বিবেচিত হচ্ছে।

সোমবার (২৬ জানুয়ারি) অনুষ্ঠানে উপস্থিত হলে রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারীকে আন্তরিক অভ্যর্থনা জানান মেক্সিকোতে নিযুক্ত ভারতীয় চার্জ দ্য অ্যাফেয়ার্স দিপ্তী গানজি।

রাষ্ট্রদূত তার স্ট্যাটাসে লেখেন— সমতা, পারস্পরিক আস্থা ও গণআকাঙ্ক্ষার প্রতি সম্মান রেখে বাংলাদেশের বন্ধুত্ব হবে বিস্তৃত।

তিনি আরও উল্লেখ করেন, ভারতের প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে দূতাবাসের আমন্ত্রণে অংশগ্রহণ।

সূত্র: যুগান্তর

পূর্ববর্তী সংবাদ পরবর্তী সংবাদ
সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত