শুক্রবার , ৩০ জানুয়ারি ২০২৬ | ২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উদ্যোক্তা
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চট্টগ্রাম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ঢাকা
  13. তথ্য প্রযুক্তি
  14. ধর্ম
  15. নারী ও শিশু

সকালে জিরা ভেজানো পানি খেলে কি সত্যিই ওজন কমে

প্রতিবেদক
শিরোনাম ২৪
জানুয়ারি ৩০, ২০২৬ ৯:০১ অপরাহ্ণ

ওজন কমাতে কমবেশি সবারই চেষ্টা থাকে। এজন্য কেউ শরীরচর্চা করেন, কেউ বা খাদ্যাভ্যাসে নানা বদল আনেন। কেউ কেউ আবার ওজন কমাতে সকালে খালি পেটে জিরা ভেজানো পানি খান। কিন্তু নিয়মিত বিরিয়ানি, জাঙ্ক ফুড খাওয়ার পর রাতে জিরা ভেজানো পানি খেলে কি আর ওজন কমে? এজন্য সুষম খাদ্যাভ্যাস তৈরি প্রয়োজন। তবে হ্যাঁ, জিরা পানি মেদ ঝরানোর ক্ষমতা বাড়িয়ে দেয়। তাই ওজন কমাতে প্রতিদিনের খাদ্যতালিকায় এটি রাখতে পারেন।

কীভাবে তৈরি করবেন:

বড় গ্লাসে ভরে পানি নিন। এবার এতে এক চা চামচ জিরা ভিজিয়ে রেখে দিন সারা রাত। পরদিন সকালে পানিটা ছেঁকে খেয়ে ফেলুন। সামান্য একটু লেবু রসও দিতে পারেন এটা খাওয়ার আগে।

যারা বদহজমের সমস্যায় ভুগছেন তাদের জন্যও এটা খুব উপকারী। তারা এক বোতল পানিতে দু’ চা চামচ জিরা ভিজিয়ে রাখুন। এক গ্লাস সকালে খালি পেটে খান, বাকি দু’ গ্লাস খেতে হবে দুপুরে ও রাতে খাওয়ার আধ ঘণ্টা আগে। এর চেয়ে বেশি না খাওয়াই ভালো।

যারা ওজন কমাতে চাইছেন তারা নিজের বিএমআর বা বেসাল মেটাবলিক রেটের থেকে কম ক্যালোরি গ্রহণ করুন প্রতিদিন। আসলে নিজের উচ্চতা, ওজন, বয়স অনুযায়ী কতটা ক্যালোরি গ্রহণ করা উচিত তা জেনে ক্যালরি গ্রহণ করা উচিত। সঙ্গে হালকা ব্যায়াম, ওয়েট ট্রেনিং অথবা কার্ডিও করলেই ওজন কমিয়ে ফেলা সম্ভব।

সূত্র: সমকাল

সর্বশেষ - অন্যান্য