নওগাঁ:
নওগাঁয় জামায়াত-বিএনপির কর্মী-সমর্থকদের সংঘর্ষের ঘটনায় সংবাদ সম্মেলন করা হয়েছে। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাত ১১ টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী নওগাঁ পৌর শাখার উদ্যোগে শহরের দয়ালের মোড়ে পৌর শাখায় সংবাদ সম্মেলন করা হয়। সংবাদ সম্মেলন করেন- নওগাঁ-৫ (সদর) আসনের জামায়াত প্রার্থী অ্যাড. আ.স.ম সায়েম।
সংবাদ সম্মেলনে তিনি বলেন- সদর উপজেলার প্রত্যন্ত ইউনিয়ন হাঁসাইগাড়ী। এ ইউনিয়নের কয়েকটি গ্রামে নির্বাচনী প্রচারণা শেষে মঙ্গলবার বিকেলে সাড়ে ৩ টার দিকে মাখনা কোমলগোটা গ্রামের একটি বাড়িতে বসে আমিসহ কর্মী-সমর্থকরা বিশ্রাম করছিলাম। হঠাৎ করে বিএনপির কর্মী সমর্থকরা খাবারের ভিডিও ধারণ করছিল। ছবি উঠাতে তাদের নিশেধ করা হয়েছিল। কিন্তু তারা না শুনে উত্তেজিত হয়ে আমাদের ওপর এসএস পাইপ নিয়ে হামলা করে। হামলায় আমাদের কর্মী মোস্তাফিজুর, আনোয়ার, রুস্তম, বুলবুল, হারুন ও জলিল সহ কয়েকজন আহত হয়।
তিনি অভিযোগ করেন বলেন- স্থানীয় ইউনিয়ন বিএনপির সভাপতি জালাল এর নেতৃত্বে তসলিম, শিহাব, জিয়াউর, মাহাতাব, বেলাল, জাকির ও ইয়ার আলী অন্তত ৪০-৫০ জন হামলা করে। ঘটনার সময় স্থানীয় ভীমপুর পুলিশ ফাঁড়িতে ফোন করা হলে এসআই প্রনয়সহ কয়েকজন পুলিশ ঘটনাস্থলে আসলেও তারা নিরব ভূমিকা পালন করেন। বাধ্য হয়ে সদর থানা পুলিশ ও পুলিশ সুপারকে বিষয়টি জানানো হয়। পরে সেনাবাহিনী ঘটনাস্থলে আসলে পরিস্থিতি কিছুটা শান্ত হয়।
তিনি বলেন- আমাদের কর্মী-সমর্থকদের বিভিন্ন ভাবে হুমকি-ধামকি দেওয়া হচ্ছে। নির্বাচনের শুরু থেকে আমার কাজকে ব্যহত করার জন্য জামায়াতে ইসলামীর ইমেজকে ভয় পেয়ে শান্তির শহরকে অশান্তিতে পরিনত করার চেষ্টা করা হচ্ছে। প্রতিপক্ষ ইতোমধ্যে বুঝতে পেরেছে তাদের পরাজয় নিশ্চিত। এজন্য তারা যে কোন ভাবে আমাকে হত্যা করার জন্য এ হামলা করা হয়েছে।
তিনি আরো বলেন- আগামী ৫ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) আমিরে জামায়াত নওগাঁয় আসছেন। আমাদের প্রস্তুতি চলছে। আর এ প্রোগ্রাম যেন না হয় এজন্য রাস্তায় রাস্তায় গ্রুপ করে কর্মী-সমর্থকদের বাঁধাগ্রস্থ করার পরিকল্পনা করা হচ্ছে। আমরা নওগাঁর শান্তি চাই। তাই শান্তির শহরে অশান্তিদের হাতে ছেড়ে দিবোনা। বিষয়টি নিয়ে থানায় মামলা করা হবে বলে জানান তিনি।
এ সময় জেলা জামায়াতের নায়েবে আমির সহকারী অধ্যাপক মহিউদ্দিন, সদর উপজেলা আমির অ্যাডভোকেট আব্দুর রহিম, অন্যন্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিকে এই ঘটনায় বুধবার (৪ ফেব্রুয়ারি) বেলা ১১টায় শহরের কেডির মোড় দলীয় কার্যালয়ে জেলা বিএনপির উদ্যোগে একটি সংবাদ সম্মেলন করা হবে বলে জানান জেলা বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক নান্নু।









