নওগাঁ:
নওগাঁয় সুপ্রিম কোর্টের আইনজীবী, রাজনৈতিক বিশ্লেষক ও মিডিয়া ব্যক্তিত্ব ব্যারিস্টার শাহরিয়ার কবির এর মতবিনিময় ও প্রশ্নোত্তর অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৪ ফেব্রুয়ারি) বেলা ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত নওগাঁ শহরের ড্যাফোডিলস স্কুল প্রাঙ্গনে শহীদ ওসমান হাদী কালচারাল সোসাইটি নওগাঁ এর আয়োজন করে।
যেখানে প্রায় তিনশতাধিক তরুন-তরুনী অংশ নেয়। এসময় বিভিন্ন প্রশ্নোত্তর দেন ব্যারিস্টার শাহরিয়ার কবির।
এসময় উপস্থিত ছিলেন- অবসরপ্রাপ্ত অধ্যাপক জাহাঙ্গীর আলম, এবিপার্টি নওগাঁর আহ্বায়ক অ্যাডভোকেট কাজী আতিকুর রহমান, এনসিপির যুগ্ম আহ্বায়ক মাহাবুব হাসান সোহাগ, ওসমান হাদী কালচারাল সোসাইটি নওগাঁর সংগঠক তানজিম বিন বারী সহ অন্যরা।
প্রশ্নোত্তরের এক পর্যায়ে ব্যারিস্টার শাহরিয়ার কবির বলেন- এ সমাজ থেকে আমি দূর্নীতি করবো না, বা কাউকে দূর্নীতি করতে দিবে না। আমি ভোট চুরি করবো না, কাউকে চুরি করতে দিবো না। কেউ চুরি করতে আসলে তাকে প্রতিহত করবো।
বাংলাদেশ জামাতে ইসলামী যতদিন ইসলামী ব্যাংক পরিচালনা করেছে ততদিন কি ঋন খেলাপি ছিলো, ছিলো না। কিন্তু এস.আলম আসলো লুটপাট করে চলে গেল। এতো বোঝা যায় দোষ মানুষের মধ্যে। সিস্টেমের মধ্যে নাই। আল্লাহর কুরআন এমন একটি বিধান, এই বিধানে খারাপ হওয়ার কোন সুযোগ নেই।
তিনি বলেন- সন্ত্রাস ও চাঁদাবাজদের কোন জায়গা নেই। কুরআন ও সুন্নাহর ভিত্তিত্বে আমরা রাষ্ট্র পরিচালনা করবো। কেন জামায়াতকে কেউ দেখতে পারে না। সারা পৃথিবী একদিকে ইসলাম আরেকদিকে। আপনে ইসলাম কায়েম করতে চাইবেন তো সবার শত্রু হয়ে যাবেন। ৯১ ভাগ মুসলমানের দেশে বলা হচ্ছে আমরা জান্নাত দিতে চাই। এতে তো সবার খুশি হওয়া উচিত। কে জান্নাতে যেতে চাইনা। কিন্তু কত বড় দুঃসাহস তারা আল্লাহর বিধান কুরআন বলছে কি- তুমি তোমার ব্যবসা, জান এবং মাল আমি জান্নাতের বিনিময়ে ক্রয় করে নিলাম। তাই দিলাম।
কিন্তু আল্লাহর সেই কথাকে তারা কটাক্ষ করতেছে এবং আমরা বোবার মতো বসে আছি। সেজন্য আমাদের প্রতিবাদ কি, ওই ব্যালট বাক্স। আমরা চাই কুরআন ও সুন্নাহর আলোকে ইনশাল্লাহ এদেশে একটা ইসলামি শাসন ব্যবস্থা কায়েম হোক।











