নতুন বছরের নতুন প্রত্যাশা আর ভক্ত-অনুরাগীদের শুভেচ্ছা জানিয়ে বিনোদন জগতের তারকারা শুরু করছেন ২০২৬ সাল। এর মধ্যে ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুব সামাজিক মাধ্যমে ভক্ত-অনুরাগীদের শুভেচ্ছা জানিয়েছেন। সেই সঙ্গে আগামী দিনে নিজের ভুলত্রুটি শোধরাতে চান তিনি।
এ ছাড়া নতুন সিদ্ধান্তে নিজেকে আরও সামনে এগিয়ে নিয়ে যেতে চান ছোটপর্দার এ আলোচিত অভিনেতা। তৌসিফ মাহবুব বলেন, একই ভুল বারবার ক্যারিয়ার ও জীবনকে একই জায়গায় আটকে দেয়। নতুন বছরে সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছি—পুরোনো ভুল নতুন করে করব না।
তিনি বলেন, আমরা মানুষ। মানুষমাত্রই ভুল করে। আমার অভিনয়জীবন থেকে শুরু করে ব্যক্তিজীবনেও অনেক সময় অনেক ভুল করেছি, যে ভুল অনেক সময়ই আমাকে পিছিয়ে দিয়েছে।
বিস্তারিত








