নওগাঁ(মান্দা):
নওগাঁর মান্দা হাজী কল্যাণ সমিতির উদ্যোগে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) দুপুরে উপজেলার কাঞ্চনপুর এলাকায় তেঁতুলিয়া ইউনিয়ন হাজী কল্যাণ সমিতির এর আয়োজ করে। আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, মান্দা উপজেলা বিএনপির সভাপতি এম এ মতীন।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক ইউনিয়ন চেয়ারম্যান এ.কে. এম নাজমুল হক নাজু এবং তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোখলেছুর রহমান কামরুল।
প্রধান অতিথি এম এ মতীন বলেন- সমাজের কল্যাণে সব সময় কাজ করে আসছি। মানুষের সুখ-দুঃখে সহযোগিতা ছিল, আছে এবং ইনশাল্লাহ জীবিত থাকা পর্যন্ত থাকবে। হাজী কল্যাণ সমিতির মতো সামাজিক সংগঠনগুলো সমাজে ভ্রাতৃত্ববোধ ও মানবিক মূল্যবোধ জাগ্রত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
সমাবেশে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি,সমিতির সদস্য ও এলাকার সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। শেষে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।













