নওগাঁ:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁয় ৬টি আসনে মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম সম্পুর্ন হয়েছে। রোববার সকাল ১০ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত নওগাঁ জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসে যাচাই-বাছাই করা হয়। যাচাই-বাছাইয়ে নওগাঁর ৬টি আসনে ৩৩ টি বৈধ ও ৮ টি বাতিল করা হয়েছে। মনোনয়নপত্র যাচাই-বাছাই করেন জেলা প্রশাসক ও জেলা রিটার্ন অফিসার সাইফুল ইসলাম।
এসময় জেলা নির্বাচন অফিসার আব্দুল মোত্তালিব ও অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) জয়ব্রত পাল সহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তা ও প্রার্থীরা উপস্থিত ছিলেন।
নওগাঁ জেলার ৬টি আসনে মোট ৪১ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন। এরমধ্যে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে ৩৩টি বৈধ ও ৮টি বাতিল করা হয়েছে।
স্বতন্ত্র ১শতাংশ ভোটারদের স্বাক্ষর গড়মিল থাকা, দল উল্লেখ না করা, ঋণ খেলাপীর তথ্য সহ বিভিন্ন তথ্য গোপন করায় প্রার্থীদের মনোনয়ন বাতিল করা হয়েছে।
নওগাঁ জেলা প্রশাসক ও জেলা রিটার্ন অফিসার সাইফুল ইসলাম বলেন- শুরুতে ৬টি আসনে ৫৩ জন মনোনয়নপত্র সংগ্রহ করা হলেও ৪১ জন মনোনয়নপত্র দাখিল করেছিলেন। আজ যাচাই-বাছাই শেষে এরমধ্যে মনোনয়নপত্র ৩৩টি বৈধ ও ৮টি বাতিল করা হয়েছে। বাতিলকৃতদের আপিল করার সুযোগ রয়েছে। আগামী ৫ থেকে ৯ জানুয়ারি পর্যন্ত আপিল করা যাবে এবং আপিল নিষ্পত্তি হবে ১০ থেকে ১৮ জানুয়ারি।
বিএনপি প্রার্থীরা জানান- বিএনপি পক্ষে এলাকায় গণজোয়ার চলছে। আগামী নির্বাচনে ভোটাররা বিএনপিকে বিজয়ী করতে অপেক্ষা করছে। তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে নেতাকর্মীরা ঐক্যবদ্ধ ভাবে মাঠে করবে। তবে মাঠে কোন ধরনের সমস্যা নাই বলে মনে করছেন প্রার্থীরা ।
জামায়াত প্রার্থী জানান- নির্বাচনের আগে অস্ত্র জব্দ, সন্ত্রাসী গ্রেফতার ও মাদক নিয়ন্ত্রন করা হলে নির্বচান সুষ্ঠু হবে বলে আশাবাদী।









