সোমবার , ৫ জানুয়ারি ২০২৬ | ৯ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উদ্যোক্তা
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চট্টগ্রাম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ঢাকা
  13. তথ্য প্রযুক্তি
  14. ধর্ম
  15. নারী ও শিশু

যেসব বোঝা বইতে হবে ‘গঠিতব্য’ সরকারকে

প্রতিবেদক
শিরোনাম ২৪
জানুয়ারি ৫, ২০২৬ ১০:০০ পূর্বাহ্ণ

বিগত ১৭ বছরে বৈষম্যের শিকার বা বঞ্চিত বিশাল জনগোষ্ঠীকে সুষম সুবিধা দিতে কত টাকা লাগবে, কে জানে! বর্তমান বেকারদের ও প্রতিবছর চাকরির বাজারে আসা ২০ লাখের অধিক তরুণের সুযোগ তৈরি হবে কোথায়, কী জানি! মানসম্পন্ন শিক্ষা, স্বাস্থ্যসেবা নিশ্চিত এবং বাসযোগ্য নগর, শহর ও গ্রাম নির্মাণ সম্ভব হবে কীভাবে?

খেলাপি ঋণে জর্জরিত ব্যাংক খাতকে পুনরুজ্জীবিত করতে অন্তত পাঁচ লাখ কোটি টাকার জোগান দেবে কোন উৎস? ১০০ বিলিয়ন ডলারের ঋণ এবং সুদ পরিশোধের দায় মেটানোর ফর্মুলা কই? পাচার হয়ে যাওয়া বিলিয়ন বিলিয়ন অর্থ কি দেশ ফেরত পাবে কোনোদিন?

এ রকম অনেক প্রশ্নের শুধু তাত্ত্বিক উত্তর খুঁজলেই চলবে না; গণঅভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশের জনগণ যত তাড়াতাড়ি সম্ভব ফলাফল দেখতে চাইবে।
পরিবর্তনশীল আন্তর্জাতিক ব্যবস্থা ও ভূ-রাজনীতির পরিপ্রেক্ষিতে বাংলাদেশের বৈশ্বিক অবস্থান কী হবে এবং দেশীয় স্বার্থ বৃদ্ধি করতে কোন ধরনের পররাষ্ট্রনীতি পরিচালিত হবে, তা জাতীয় সমঝোতা ও প্রজ্ঞার সমন্বয়ে নির্ধারণ করতে হবে নতুন আঙ্গিকে।

ভেঙে পড়া রাষ্ট্রীয় প্রতিষ্ঠান পুনর্গঠন, সংস্কার বাস্তবায়ন এবং গুরুত্বপূর্ণ পদগুলোত যোগ্যতম ব্যক্তিদের নিয়োগ দিয়ে রাষ্ট্রীয় সংস্কার সার্থক করতে কত বড় আয়োজন এবং যে কষ্ট আর ত্যাগ স্বীকার করা প্রয়োজন, সেটিও এক গুরুতর জাতীয় মন্ত্রণার ব্যাপার। বিস্তারিত

সর্বশেষ - অন্যান্য