শিরোনাম:

নওগাঁয় স্ত্রীকে পিটিয়ে হত্যা, স্বামী আটক

নারী-‎শিশু নির্যাতন বন্ধে মহিলা জামায়াতের মানববন্ধন, ১০ দফা প্রস্তাবনা

ইফতারের পর মাথাব্যথা? এড়াবেন যেভাবে

খেজুর দিয়ে রোজা ভাঙা কেন উপকারী

ইফতারে সুস্বাদু ডিমের চপ

যেসব অভ্যাস আপনার প্রোডাক্টিভিটি নষ্ট করে দিচ্ছে জানুন

শিরোনাম২৪ঃ
প্রকাশিত : জানুয়ারি ২০, ২০২৬
প্রোডাক্টিভিটি

অধিকাংশ মানুষ কর্মক্ষেত্রে সফল হতে চায়, কিন্তু খুব কম মানুষই সত্যিকারের সফল হতে পারে। মূল পার্থক্যটি তাদের দৈনন্দিন অভ্যাসে লুকিয়ে আছে, যা তাদের মনোযোগী এবং উৎপাদনশীল রাখে।

কিছু ছোট অভ্যাসই আপনার প্রোডাক্টিভিটি কমাতে পারে। যেমন, অযথা ফোন বা কম্পিউটারে স্ক্রল করা, অথবা সবকিছু নিখুঁতভাবে করার চেষ্টা করা। এই ধরনের অভ্যাস চিহ্নিত করে বাদ দিলে আপনার লক্ষ্য অর্জন সহজ হবে।

মাল্টিটাস্কিং:

গবেষণায় দেখা গেছে, মাল্টিটাস্কিং আইকিউ ১৫ পয়েন্ট কমাতে পারে এবং কাজের প্রতি ফোকাস ফিরে পেতে প্রায় ২৩ মিনিট সময় লাগে। সমাধান: এক সময়ে একটাই কাজ করা। প্রায় ২১ দিনের মধ্যে মস্তিষ্ক একক কাজে অভ্যস্ত হয়ে যাবে, চাপও কমবে।

বিজ্ঞপ্তি ওভারলোড:

অপ্রয়োজনীয় বার্তা ও নোটিফিকেশন আমাদের সময় নষ্ট করে। কাজের সময় ফোন বা অন্যান্য ডিভাইস দূরে রাখুন এবং শুধুমাত্র জরুরি কল বা মেসেজ দেখুন। কম্পিউটারে কাজ করার সময়ও কেবল প্রয়োজনীয় ট্যাব খোলা রাখুন।

সকালের রুটিন না থাকা:

সকালের শুরু দিনের মান নির্ধারণ করে। তাই সময়মতো ওঠা, ব্যায়াম করা এবং ধীরগতিতে দিন শুরু করা গুরুত্বপূর্ণ। এটি আপনার সময় এবং মনোযোগ বাঁচাবে।

সাপ্তাহিক পর্যালোচনা না করা:

প্রতি সপ্তাহে নিজের কাজের অগ্রগতি পর্যালোচনা করা দরকার। যদি লক্ষ্যহীন রুটিন থাকে, তা চিহ্নিত করুন। নিজের কাজের হিসাব নেওয়া আপনাকে সফলতার পথে এগোতে সাহায্য করবে।

সূত্র: যুগান্তর

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত