শিরোনাম:

নওগাঁয় স্ত্রীকে পিটিয়ে হত্যা, স্বামী আটক

নারী-‎শিশু নির্যাতন বন্ধে মহিলা জামায়াতের মানববন্ধন, ১০ দফা প্রস্তাবনা

ইফতারের পর মাথাব্যথা? এড়াবেন যেভাবে

খেজুর দিয়ে রোজা ভাঙা কেন উপকারী

ইফতারে সুস্বাদু ডিমের চপ

মানবিকতার ধর্ম ইসলাম

শিরোনাম২৪ঃ
প্রকাশিত : জানুয়ারি ৩, ২০২৬

ইসলাম অর্থ-বিত্ত কুক্ষিগত করে না রেখে প্রাণ খুলে অভাবীদের মধ্যে বিলিয়ে দিতে বলে। দানে-বিসর্জনে গরিব-দুঃখী ও অসহায়ের পাশে দাঁড়ানোর প্রতি উৎসাহিত করে। কাড়ি কাড়ি ধন-সম্পদ সঞ্চয়ের তরল আমন্ত্রণ, সে তো বেঈমানদের পাতা ফাঁদ। দানে অভাবের ভয় ও সম্পদের অট্টালিকা গড়ে তোলার ঘৃণ্য নেশা নিঃসন্দেহে অভিশপ্ত শয়তানের কুমন্ত্রণা। আল্লাহতায়ালা বলেন, ‘শয়তান তোমাদেরকে দারিদ্রের ভয় দেখায় এবং অশ্লীলতার আদেশ করে, আর আল্লাহ তোমাদেরকে স্বীয় মাগফিরাত ও অনুগ্রহের প্রতিশ্রুতি দেন। আল্লাহ অতি প্রাচুর্যময়, সর্বজ্ঞ।’ (সুরা বাকারা : ২৬৮)।

বেদনার কথা হলো, দেশি-বিদেশি বিত্তশালী ধনী মুসলমানদের অর্থ-কড়ি সঞ্চিত হয় আমাদের দাগি শত্রু ইহুদি-খ্রিস্টানদের ব্যাংকে। সুদের রক্তচোষা সেই বেঈমানরা নিজেদের ইচ্ছেমতো তা নিয়ন্ত্রণ ও বিনিয়োগ করে। ফলে মানবসেবার খোলসে তা ছড়িয়ে পড়ে মুসলিম গরিব রাষ্ট্রগুলোর অজপাড়াগাঁ পর্যন্ত। মানবতার ফেরিওয়ালা ও জনদরদীর মুখোশধারী সেই মহাজনদের সুদের কিস্তি আদায় করতে গিয়ে নিভৃতে জীবন দেয় হাজারও গরিব-দুঃখী ও হতদরিদ্র বিবি তমীজনরা। কেউ বা বসতবাড়ি হারিয়ে হয় নিঃস্ব ও পথের ভিখারি। আবার কেউ দেউলিয়া হয়ে পা বাড়ায় আত্মহত্যার মতো জঘন্য পাপে।

লজ্জাজনক ব্যাপার হলো, অসহায় গরিব মারার নরপিশাচ ঘাতক কারিগরদের জনসম্মুখে নির্লজ্জভাবে পুরস্কৃত করা হয় নোবেল দিয়ে। অতএব, এ পাথর সময়ে পাহাড় পাহাড় সোনাদানা নয়; প্রত্যেককেই নিজ নিজ অবস্থান ও সাধ্যানুযায়ী এগিয়ে আসতে হবে মানবতার সেবায়। অন্যের কল্যাণ সাধন, দুস্থ ও পীড়িতজনদের সাহায্য প্রদান, নির্যাতিতদের পক্ষ গ্রহণের উদার মানসিকতাকে নবীজি (সা.) প্রমোট করেছেন এ বলে, ‘দ্বীন মানেই কল্যাণকামিতা।’ (মুসলিম : ১০০)।

বিস্তারিত

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত