নওগাঁ:
নওগাঁয় ৪৫০ জন শিক্ষার্থীকে নিয়ে এডুকেশন সোসাইটির বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। “মেধা ও নৈতিকতার সমন্বয়ে গড়ে ওঠুক আগামীর প্রজন্ম” এই প্রতিপাদ্যে শনিবার (২০ ডিসেম্বর) বেলা ১১ টায় নওগাঁ ইসলামীয়া ফাজিল মাদরাসায় অনুষ্ঠিত হয়। সহযোগিতায় ছিলো এডুকেশন ফাউন্ডেশন নওগাঁ এবং আয়জনে ইসলামীক এডুকেশন সোসাইটি ঢাকা।
আয়োজকরা জানান, পরীক্ষায় নওগাঁর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্লে শ্রেণি হতে পঞ্চম শ্রেণির ৪৫০ জন শিক্ষার্থী অংশ নেয়। প্রতি শ্রেণি থেকে ট্যালেন্টপুলে তিনজন এবং অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্যে থেকে প্রতি চারজনে একজন করে সাধারণ গ্রেডে বৃত্তি প্রদান করা হবে।
এসময় বৃত্তি পরীক্ষায় অংশ নেয়া শিক্ষার্থীরা উচ্ছ্বাস প্রকাশ করে। আগামীতে শিক্ষা জীবনে এ অভিজ্ঞতা অনেকটা সহায়ক হিসেবে কাজে দিবে বলে জানিয়েছে তারা।
নওগাঁ এডুকেশন ফাউন্ডেশনের প্রধান পৃষ্ঠপোষক অ্যাডভোকেট আ.স.ম সায়েম বলেন, ২০১৫ সাল থেকে প্রতিবছর আমরা এমন ব্যতিক্রম পরীক্ষার আয়োজন করে আসছি। এর মাধ্যমে শিক্ষার্থীরা অনুপ্রাণিত হয়। তারা তাদের মেধা যাচাইয়ের সুযোগ পায়। শিক্ষার্থীদের পড়াশোনায় আগ্রহী করে তুলতে এমন আয়োজন করা হয়।
এ সময় এডুকেশন ফাউন্ডেশন নওগাঁর সভাপতি আব্দুল হাই, সেক্রেটারী দেলোয়ার হোসাইন সাঈদ, জেলা শাখার উপদেষ্টা অধ্যাপক মহিউদ্দিন, অধ্যাপক জাহাঙ্গীর আলম, এ্যাডভোকেট আব্দুর রহিম মিঠনসহ ফাউন্ডেশনটির সদস্যরা উপস্থিত ছিলেন।










